মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

কোরআনের ওপরই হাফেজের মৃত্যু

কোরআনের ওপরই হাফেজের মৃত্যু

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: পবিত্র রমজানে তিলাওয়াতরত অবস্থায় কোরআনের ওপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তুরস্কের এক বৃদ্ধ হাফেজ। রোজা অবস্থায় কোরআন তিলাওয়াত করতে করতে এমন মৃত্যুর ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

আল জাজিরা আরবি জানিয়েছে, হাজি আলি সুলফিক নামের ওই বৃদ্ধ হাফেজ তুরস্কের আইদান প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনে মৃত্যুবরণ করেন। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তার হাতে শত শত শিক্ষার্থী কোরআন মুখস্ত করার সৌভাগ্য অর্জন করেছে।

কোরআনের পাখি এই তুর্কি বৃদ্ধের মৃত্যুকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সৌভাগ্যের বিদায় আখ্যায়িত করে তার জন্য মাগফিরাতের দোয়া করছেন।

একজন লিখেছেন, কোরআনের সঙ্গে বসবাস করে কোরআনের ওপর মৃত্যু- সত্যি তিনি প্রকৃত সৌভাগ্যবান। আরেকজন লিখেছেন, তিলাওয়াত করতে করতে মহিমান্বিত রমজান মাসে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। অবশ্যই আল্লাহ তার ভালো কাজগুলোর প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026