মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৭

আমরা সমতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে স্মরণ করছি আলতাব আলীকে

আমরা সমতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে স্মরণ করছি আলতাব আলীকে

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে, ৪ মে গভীর শ্রদ্ধার সাথে আলতাব আলীকে স্মরণ করে  বলা হয়, ১৯৭৮ সালে হোয়াইটচ্যাপলে বাঙালি যুবক আলতাব আলীর নৃশংস হত্যাকান্ড বাংলাদেশি ও বৃহত্তর কমিউনিটিকে জাতিগত অসহিষ্ণুতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছিলো। কমিউনিটির শান্তিপূর্ণ সহাবস্থান ও সংহিত এবং বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর গুরুত্ব সম্পর্কে সর্বদা সচেতন থাকার শিক্ষা দিয়ে গেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র জন বিগস একটি ভিডিও বার্তায় আলতাব আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, দিবসটি উপলক্ষে আমরা এবার জড়ো হতে না পারলেও, এখনো বিভাজন ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে তার চেতনারই প্রতিফলন ঘটছে।

তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে, ‘সাম্যের জন্য লড়াই’ নামে দুর্দান্ত শিক্ষা উপকরণ বা উৎস চালু করেছে কাউন্সিল। এছাড়া ‘আলতাব আলী এন্ড দ্যা ব্যাটল অব ব্রিক লেন’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেরও প্রিমিয়ার হয়েছে। এতে বর্ণবাদ বিরোধী লড়াইয়ে আলতাব আলীর অন্যতম প্রতীকে পরিণত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

টাওয়ার হ্যামলেটস বারায় সাম্য ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে আপনার সমর্থন জানাতে ‘ঘৃণার কোন স্থান নেই’ এই অঙ্গিকারে স্বাক্ষর করার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন।

-সংবাদ বিজ্ঞপ্তি

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026