শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭

সিলেটে বিক্রি হচ্ছে কমদামে টিসিবি’র পণ্য

সিলেটে বিক্রি হচ্ছে কমদামে টিসিবি’র পণ্য

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: বর্তমান এই মহামারির সময়ে লকডাউনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে মানুষ দিশেহারা সিলেটের আপামর সাধারণ মানুষ।

এমতাবস্থায় দেশের অন্যান্য জায়গার ন্যায় সিলেটেও বিক্রি হচ্ছে কমদামে পণ্য। সিলেট নগরী ও জেলার বেশ কয়েকটি জায়গায় কম দামে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি)।

টিসিবি’র সূত্র মতে, বর্তমানে চিনি ৫০ টাকা কেজি, ডাল ৮০ টাকা, সয়াবিন তেল ৮০ টাকা লিটার, ছোলা ৬০ টাকা, খেজুর ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। নগরীর এসব জায়গায় প্রতিদিন (শুক্রবার ব্যতিত) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিলাররা পণ্য বিক্রি করেন। আর উপজেলার ডিলাররা নিজ নিজ উপজেলা প্রশাসনের নির্দেশ মত বিভিন্ন জায়গায় মালামাল বিক্রি করে থাকেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট নগরীতে ৯টি জায়গায় বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। নগরীর  মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, বন্দরবাজার এলাকার রেজিস্ট্রারি মাঠ, টিলাগড় পয়েন্ট, শাহী ঈদগাহ, আলিয়া মাদরাসা মাঠ, বাগবাড়ি পিডিবি কার্যালয়, টিলাগড় পয়েন্ট, আলমপুর টিটিসি, সিলেট আমান উল্লাহ কনভেনশন হলের সম্মুখ এবং আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। এছাড়া জেলার বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানী নগর, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, দক্ষিণ সুরমা ও সিলেট সদর উপজেলায় বিক্রি হচ্ছে টিসিবির পণ্য সামগ্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026