রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪

সুইজারল্যান্ডে ত্রাণ আসায় ভিড় জমাচ্ছেন নাগরিকরা

সুইজারল্যান্ডে ত্রাণ আসায় ভিড় জমাচ্ছেন নাগরিকরা

শীর্ষবিন্দু নিউজ, জেনেভা, সুইজারল্যান্ড: মহামারি করোনার মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় বিনামূল্যে বিতরণ করা খাবারের জন্য হাজারেরও বেশি লোক জড়ো হয়েছিল। এ ঘটনায় ধনী দেশ সুইজারল্যান্ডে শ্রমজীবী ও অবৈধ অভিবাসীদের ওপর করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রভাব প্রকাশ্যে উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (৯ মে) জেনেভার একটি আইস স্কেটিং গ্রাউন্ডের সামনে স্বেচ্ছাসেবীরা প্রায় ১৫০০ পার্সেল বিতরণ করে। স্থানীয় সময় ভোর ৫টা থেকে এখানে লোকজন জড়ো হওয়া শুরু করে। এক পর্যায়ে জড়ো হওয়া মানুষের লাইন এক কিলোমিটারেরও বেশি লম্বা হয়ে যায়।

জেনেভার বাসিন্দা ইনগ্রিড বেরালা বলেন, মাসের শেষে আমার পকেট শূন্য। ইনস্যুরেন্স বিভিন্ন ধরনের বিল দিতে হয়। এখানে এক সপ্তাহের জন্য খাবার দেয়া হচ্ছে, এটা দারুণ। এক সপ্তাহের জন্য স্বস্তি।

প্রায় ৮৬ লাখ জনসংখ্যার দেশ সুইজারল্যান্ডে ২০১৮ সালে ৬ লাখ ৬০ হাজার দরিদ্র লোক ছিল বলে জানিয়েছে দাতব্য সংস্থা কারিতাস। ওই বছর দেশটিতে ১১ লাখেরও বেশি লোক দারিদ্রের ঝুঁকিতে ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026