বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১০

সিলেট অঞ্চলের জন্য সুসংবাদ!

সিলেট অঞ্চলের জন্য সুসংবাদ!

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেট বিভাগে বিগত কয়েকদিন থেকে প্রতিদিনই করোনা রোগী শনাক্ত হওয়া বাদ যায়নি। তবে ব্যতিক্রম হয়েছে আজ রবিবার। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৭ জনের  নমুনা পরীক্ষায় কারো শরীরে পাওয়া যায়নি করোনাভাইরাস।

রবিবার (১০ মে) ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা শনাক্ত না হলেও সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা কম নয়। এ পর্যন্ত বিভাগে ২৭৯ জন করোনা রোগী পাওয়া গেছে। কিন্তু দীর্ঘদিন পর আজ রবিবার ১৮৭ জনের নমুনা পরীক্ষায় কারো শরীরে পাওয়া যায়নি এ ভাইরাসের অস্তিত্ব।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের তথ্য মতে, বিগত বেশ কয়েকদিন থেকে এমন কোন দিন বাদ যায়নি যে সিলেট বিভাগে মিলেনি করোনা রোগী। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় প্রতিদিনই শনাক্ত হতো করোনাভাইরাস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026