মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

সৌদিতে করোনায় মারা যাওয়া এক-তৃতীয়াংশ বাংলাদেশি

সৌদিতে করোনায় মারা যাওয়া এক-তৃতীয়াংশ বাংলাদেশি

শীর্ষবিন্দু নিউজ, রিয়াদ: সৌদি আরবের কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৩৬ জন। এ পর্যন্ত এ মহামারীতে দেশটিতে মারা গেছে ২৩৯ জন। এর মধ্যে ৭৮ জনই বাংলাদেশি। এ হিসাবে মধ্যপ্রচ্যের এ দেশটিতে করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের এক-তৃতীয়াংশই বাংলাদেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী প্রেস ব্রিফিংয়ে জানান, করোনায় সৌদিতে মৃত্যুর হার শূন্য দশমিক ৭ শতাংশ, যা বিশ্বের অন্য দেশের তুলনায় ১০ গুণ কম।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে চিকিৎসাধীন ১৪০ জন কোভিড-১৯ রোগীর অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত ১০ হাজার ১৪৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রবাসী এবং সৌদি নাগরিকসহ সর্বমোট ২৩৯ জন মারা গেছেন; এর মধ্যে বাংলাদেশিই ৭৮ জন। এদের মধ্যে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের আওতাধীন এলাকায় ৬৮ এবং রিয়াদে অবস্থিত দূতাবাসের আওতাধীন এলাকায় মারা গেছেন ১০ প্রবাসী।

এদের মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারেরই ৩৩ জন। বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। তা ছাড়া দেশটির মক্কা ও মদিনা শহরে মৃতের হার বেশি।

সৌদি আরবে করোনায় আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক, ৬ শতাংশ শিশু এবং ৪ শতাংশ ষাটোর্ধ্ব। এদের মধ্যে ৮২ শতাংশ পুরুষ, ১৮ শতাংশ নারী এবং ৭০ শতাংশ প্রবাসী ও ৩০ শতাংশ সৌদি নাগরিক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী জানান, এখন থেকে ৯২০০০৫৯৩৭ টোল ফ্রি নম্বরে কলের পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে স্বাস্থ্য পরীক্ষার তথ্য দেয়া যাবে।

এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, সৌদিতে করোনায় আক্রান্ত বাংলাদেশিদের সংখ্যা প্রায় পাঁচ হাজার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026