শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৭

যুক্তরাজ্যে লকডাউন শিথিলতায় ১ লাখ মানুষের প্রাণহানির আশংকা

যুক্তরাজ্যে লকডাউন শিথিলতায় ১ লাখ মানুষের প্রাণহানির আশংকা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ৫ দফায় লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন রোববার। আর এতে ব্যাপক প্রাণহানির আশংকার তথ্য উঠে এসেছে। ব্রিটেনের সানডে টাইমস পত্রিকা অজ্ঞাতনামা এক উপদেষ্টাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

লকডাউন খুব তাড়াতাড়ি শিথিল করা হলে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বছরের শেষ নাগাদ এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ সরকারের কয়েকজন বৈজ্ঞানিক উপদেষ্টা। তিনি বলেছেন, লকডাউনের বিধিনিষেধে হেরফের করার সুযোগ খুব কমই আছে।

এর মধ্যে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বরিস জনসন এক ভাষণে লকডাউন থেকে ব্রিটেন কীভাবে বেরোবে তার রোডম্যাপ ঘোষণা করার কথা রয়েছে। এদিকে করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা কতটা, তা চিহ্নিত করে দেশকে পাঁচটি জোনে ভাগ করে দেশবাসীকে সতর্ক করার প্রক্রিয়া চালু করতে যাচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

এক থেকে পাঁচের মধ্যে প্রথম স্তর ‘সবুজ’ অর্থাৎ যেখানে সংক্রমণের মাত্রা সবচেয়ে কম। চূড়ান্ত স্তর ‘লাল’, যেখানে সংক্রমণ সর্বাধিক। এই জোন ভাগ অনুযায়ী যে যে জায়গায় প্রয়োজন, সেখানে বিধিনিষেধ বাড়াবে সরকার। খবর বিবিসির।

ব্রিটেনে করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ৩২ হাজারেরও বেশি। এই অবস্থায় লকডাউন সামান্য শিথিল করতে চেয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারকে।

প্রসঙ্গত: আগামী ১ জুন থেকে স্কুল, ১ জুলাই থেকে ক্যাফে-রেস্টুরেন্টগুলো চালু হতে শুরু করবে। ২০ জুলাই থেকে মসজিদে নামাজ আদায় ও সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা যাবে। ১০ আগস্ট থেকে উঠে যাবে সব বিধিনিষেধ।

১৮ মে প্রথম ধাপে আউটডোর ওয়ার্কার যেমন বিল্ডার, গার্ডেনার ও কিছু রিটেইল খুলে দেওয়া হবে। লোকজন সর্বোচ্চ চার জন বন্ধু ও আত্মীয়ের সঙ্গে বাইরে মিলিত হতে পারবেন। তবে মেনে চলতে হবে সমাজিক দূরত্ব।

১ জুন দ্বিতীয় ধাপে স্কুল খুলবে। ওয়ার্কাররা কাজে ফিরতে পারবেন। কর্মক্ষেত্রে থাকতে হবে দুই মিটার দূরত্বের সুযোগ। হোম ভিজিট করতে পারবেন সীমিত সময়ের জন্য। তবে ৪ জনের বেশি একসঙ্গে দেখা করতে পারবে না।

১ জুলাই থেকে তৃতীয় ধাপে ক্যাফে-রেস্টুরেন্টে যাওয়া যাবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। রেস্টুরেন্ট মালিকরা পরিচ্ছন্নতায় আরও বেশি গুরুত্ব দিতে হবে।

২০ জুলাই চতুর্থ ধাপে মসজিদ, চার্চসহ ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সীমিত পরিসরে বিয়ের আয়োজনে কোনও বাধা থাকবে না। হোটেল, পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে। তবে হার্ড ড্রিংকসের বারগুলো বন্ধ থাকবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026