সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭

শক্তিশালী ঘুর্ণিঝড় আঘাত হেনেছে যুক্তরাজ্যে

শক্তিশালী ঘুর্ণিঝড় আঘাত হেনেছে যুক্তরাজ্যে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে দক্ষিণাঞ্চলে কমকা বাতার ও ভারি বৃষ্টিসহ শক্তিশালী ঘুর্ণিঝড় ‘সেন্ট জুড‘ আঘাত হেনেছে। তাৎক্ষনিক হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও এ অঞ্চলের বৈদুতিক সংযোগ ও যোগাযোগের ব্যবস্থা অনেকটাই অকার্যকর হয়ে গেছে বলে জানা যায়।

সংবাদ মাধ্যমগুলো বলছে, সোমবার ভোরে আঘাত হানা ঘুর্ণিঝড়ের কারণে এ অঞ্চলের অনেক বিমান ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। স্থগিত করে দেওয়া হয়েছে ট্রেনের বেশ কিছু শিডিউল। এছাড়া বিচ্ছিন্ন হয়ে েগেছে এ অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা। বেশকিছু দুর্বল ব্রিজে যান চলাচল সাময়িকভাবে স্তগিত করা হয়েছে।

এর আগে রোববার বিকেলে প্রবল বৃষ্টিপাত ও শক্তিশালী ঘুর্ণিঝড়ের আশংকায় ইংল্যান্ড ও ওয়েলসের লাখো লাখো মানুষকে সর্তক করে দেয়া হয়েছে। সর্তকবার্তায় বলা হয়েছে রোববার রাতে বা সোমবার ভোরে প্রচন্ড গতিতে আঘাত হানতে পারে সেন্ট জুড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026