বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯

সৌদি আরবে ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ

সৌদি আরবে ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ

শীর্ষবিন্দু নিউজ: পবিত্র ঈদুল ফিতরের পাঁচ দিন ছুটির সময়ে দেশজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই কারফিউ ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত জারি থাকবে। এর আগ পর্যন্ত শুধু মক্কা ব্যতিত অন্যান্য অঞ্চেল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকবে। মক্কাতে ২৪ ঘণ্টার কারফিউ জারি রয়েছে।

এর আগে সৌদি আরবের বেশিরভাগ অঞ্চল ও শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল। তবে রমজানের শুরুতে তা শিথিল করা হয়। তবে করোনাভাইরাসের বেশি প্রাদুর্ভাব থাকা এলাকাগুলোতে লকডাউন শিথিল করা হয়নি।

সৌদি আরবে এখন পর্যন্ত ৪২ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬৪ জনের। ছয় সদস্যের গাল্ফ কোঅপারেশ কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার এবং মৃত্যু হয়েছে ৫৮২ জনের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026