নিউজ ডেস্ক: গত ১০ মে, রোববার নিউহ্যামস্থ স্টার্টফোর্ড ইসলামিক কালচারাল সেন্টারের উদ্যোগে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের ঘরে ঘরে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্যোশাল ডিস্টেন্সিং বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী ও নিউহ্যাম বারার ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ।
সেন্টারের সভাপতি শাইখ আব্দুল মতিন ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ নিজাম চৌধুরীর পরিচালনায় সেন্টারের বিভিন্ন কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণ দেন সংগঠনের ওয়েলফেয়ার সেক্রেটারী মুহম্মদ আব্দুর রহমান।
এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ সংগঠনের মানবতাবাদী কার্যক্রমের প্রশংসা করে বলেন, গোটা পৃথিবীব্যাপী আমরা এক অভাবনীয় চ্যালেঞ্জ মোকাবিলা করছি। এ সময় অভাবগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বেশী মহত্বের কাজ। তিনি ভলেন্টিয়ারদের করোনা ভাইরাস, এ থেকে সৃষ্ট চ্যালেঞ্জ ও আমাদের দায়িত্ব এবং করনীয় সম্পর্কে দিক নির্দেশনাও প্রদান করেন।
ভলেন্টিয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ রহমান, মুহিবুর রহমান, সামির উদ্দিন আহমদ, বদরুল ইসলাম রাজা, আশফাক আহমদ, সামসুল আলম মাহবুব, আমির খসরু ও শেখ হাসান প্রমূখ। পরিশেষে সভাপতির ধন্যবাদ জানানোর মাধ্যেমে প্রোগ্রামটি শেষ হয়।