রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৫

সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নগদ অর্থ বিতরণ

সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক: বৈশ্বিক এই মহামারিতে আর্থিক ভাবে যাতে সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদ থাকে এজন্য যুক্তরাজ্যে বিয়ানীবাজারবাসীর প্রাচীন সংগঠন বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র উদ্যোগে তিলপারা ও লাউতা ইউনিয়নের ৬৫ জন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ১৪ মে সামাজিক দূরত্ব বজায় রেখে সমিতির পক্ষে এই ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আতাউর রহমান খান এবং তিলপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান।

রমজান মাসে কষ্ট করে ত্রাণ বিতরণে অংশগ্রহন করায় উনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমিতির সভাপতি লুতফুর রহমান সায়াদ, সেক্রেটারি আব্দুল আহাদ ও ট্রেজারার জইন উদ্দিন পাপলু।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026