রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯

কোন তেল ব্যবহার করবেন রান্নায়

কোন তেল ব্যবহার করবেন রান্নায়

রাধুনী ডেস্ক: তিলের তেল ও অলিভ অয়েল মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের উৎস। এই দু’ধরনের তেলেই ‘ব্যাড ফ্যাট’ এর পরিমাণ অনেক কম। তবে সব তেলেই কিন্তু ফ্যাট থাকে অনেক বেশি পরিমাণে। আর ফ্যাট যত কম পরিমাণে খাওয়া যায়, ততই স্বাস্থ্যের জন্য ভালো।

তবে সরিষার তেল বা রিফাইনড অয়েলের চেয়ে অলিভ অয়েল, তিলের তেল ও রাইসব্রান অয়েলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক কম থাকে। তেলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি হলে তা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে হার্টের নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে।

সাধারণ তেলের তুলনায় অলিভ অয়েল বা তিলের তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে থাকে। ফলে এই তেল হার্টের জন্য ভালো। শুধু তাই নয়, এগুলো হার্টের অসুখ প্রতিরোধেও কার্যকর। তাই রোজকার রান্নাতে এই তেল স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। তবে, কোনও তেলই অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা ঠিক নয়। রান্নায় পরিমিত তেল ব্যবহার করুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026