সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৩২

লাইভে দারুণ জনপ্রিয় তামিম: এবার কোহলির সাথে সরাসরি লাইভ

লাইভে দারুণ জনপ্রিয় তামিম: এবার কোহলির সাথে সরাসরি লাইভ

গ্যালারী থেকে: সারা পৃথিবীতে করোনাভাইরাস প্রকোপ বৃদ্ধি পাওয়ায় খেলাধুলা বন্ধ থাকলেও ক্রিকেটাঙ্গনকে চাঙ্গা রাখতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিয়মিতভাবে হাজির হচ্ছেন লাইভে।

সামাজিক যোগাযোগমাধ্যম লাইভে তার সঙ্গী হচ্ছেন জনপ্রিয় সব ক্রিকেট ব্যক্তিত্বরা। এরই ধারাবাহিকতায় তামিমের আগামী লাইভে থাকছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

তামিম লাইভ শো এর শুরু করেন মুশফিকুর রহিমকে নিয়ে। সতীর্থ ও বন্ধু মুশফিককে নিয়ে তামিমের সেই শো বেশ প্রশংসা কুড়িয়ে নেয়।

এরপর পালাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ ও সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে লাইভ শো করেন। ৩ সিনিয়র সতীর্থের পর তামিম লাইভ শো করেন দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে নিয়ে। এতে বাদ যায়নি সাবেক খেলোয়াড়রাও।

জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক ও বর্তমানে বোর্ডের সাথে যুক্ত তিন তারকা নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনকে নিয়ে একটি শো করেন যা বেশ প্রশংসা কুড়িয়ে নেয়।

বিরাট কোহলি শুধু বর্তমান সময়ের সেরাই নন, তাকে গণ্য করা হয় ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। মুমিনুল হক, সৌম্য সরকার, লিটন দাস ও তাইজুল ইসলামের সাথে সর্বশেষ লাইভ শো শেষে তামিম জানিয়েছিলেন, পরবর্তী পর্বে থাকছে চমক। তামিমের সেই চমক হয়ে লাইভে আসছেন কোহলি।

সোমবার (১৮ মে) তামিম ও কোহলির এই লাইভ আড্ডা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। তামিম তার ফেসবুকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত ও বাংলাদেশের অন্যতম সেরা দুই ক্রিকেট তারকার গল্প সরাসরি উপভোগ করা যাবে তামিমের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026