বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৭

প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে রামাদ্বান প্রজেক্টের ৪০টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান

প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে রামাদ্বান প্রজেক্টের ৪০টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান

নিউজ ডেস্ক: মৌলভীবাজার ও রাজনগর উপজেলায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন (পিকেএফ) এর পক্ষ থেকে রমাদ্বান প্রজেক্ট এর অংশ হিসাবে ৪০টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে  মঙ্গলবার ১৯ মে দুপুরে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন (পিকেএফ) বাংলাদেশ টিম এর সাধারণ সম্পাদক মৌলভীবাজার সামাজিক অঙ্গনে সর্বজন পরিচিত ও মানবাধিকার ব্যক্তিত্ব যুব সংগঠক শামীম আহমদ এর উপস্থাপনায় আয়োজিত বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের অন্যতম সদস্য সাংবাদিক মশাহিদ আহমদ, মতিউর রহমান শিমুল, সোয়েব আহমদ, জাকির হোসাইন, মাওলানা শাহেদুর রহমান, সৈয়দ এহতেশাম, জলাল আহমদ, আহমদ হোসাইন, সাদিম, মুন্না, হোসাইন, আহমেদ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের বক্তারা বলেন- বিভিন্ন অনুদান প্রদান, সহযোগীতাকারী ও সংশ্রিষ্ট সকলসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন- মাওলানা শাহেদুর রহমান।

উলে­খ্য, মৌলভীবাজারের এই প্রথম চ্যারিটি সংগঠন প্রতিষ্ঠার পর থেকে উল্লেখযোগ্য বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম করে আসছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026