বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৬

বাবার জানাযায় করোনায় সংক্রমিত মোহাম্মদ হোসেন: সংজ্ঞাহীন ছিলেন ৫ সপ্তাহ

বাবার জানাযায় করোনায় সংক্রমিত মোহাম্মদ হোসেন: সংজ্ঞাহীন ছিলেন ৫ সপ্তাহ

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে করোনাভাইরাস রোধে লকডাউন শুরুর আগে গত মার্চ মাসে ব্র্যাডফোর্ড শহরে মারা গিয়েছিলেন ১৯৬০এর দশকে পাকিস্তান থেকে ব্রিটেনে আসা নূর হোসেন।

তার জানাজায় সমাগম হয়েছিল বহুলোকের। দুঃখজনকভাবে সেই জানাজায় আসা অনেকের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ঘটে। নূর হোসেনের পরিবারের তিনজন মারা যান এবং গুরুতর অসুস্থ হলেও শেষ পর্যন্ত বেঁচে যান নূর হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন। খবর বিবিসির

স্থানীয় হাসপাতালের ডাক্তার জনরাইট গণমাধ্যমকে বলেন, পাঁচ সপ্তাহ ধরে সংজ্ঞাহীন ছিলেন মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেনের বয়স ৫১, তিনি পেশায় একজন আইনজীবী। পাঁচ সপ্তাহ সংজ্ঞাহীন থাকার পর যখন তার জ্ঞান ফিরল, তখন তার মানসিক অবস্থা একেবারেই তালগোল পাকানো ছিল

তার চারপাশে মাস্ক, জীবাণুপ্রতিরোধী ঢাকনা, আর গাউনপরা লোকজন দেখে নিশ্চয়ই তার মনে হচ্ছিল তিনি এক বৈজ্ঞানিক কল্পকাহিনীর জগতের মধ্যে এসে পড়েছেন

তিনি মনেই করতে পারছিলেন নাকীভাবে তিনি এখানে এলেন। পুরো এপ্রিল মাসটার কোনো স্মৃতি তার মাথায়ই ছিল নাব্র্যাডফোর্ডে কোভিড১৯ রোগে আক্রান্ত হওয়ার পর আমাদের হাসপাতালের আইসিইউতে নিতে হয় ৪৯ জনকে। তার মধ্যে অধিকাংশকেই ভেন্টিলেশন দিয়ে রাখতে হয়এর মধ্যে সাতজন এখন পর্যন্ত ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছেন। মোহাম্মদ হোসেন তাদের মধ্যে একজন

হোসেন বলেন, তাকে যখন অচেতন করে রাখা হয়েছিল, তখন তিনি স্বপ্ন দেখছিলেন যে তার পরিবারের ওপর একটা সন্ত্রাসী হামলা হয়েছে। সংজ্ঞা ফিরে আসার পর তিনি অস্থির হয়ে উঠেছিলেনআমার মনে একটা সন্দেহ বাতিক কাজ করছিল। মনে হচ্ছিলএই লোকগুলো আমাকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করছে। কী হচ্ছে? এসবের মানে কী?

সংকটজনক অবস্থা থেকে চেতনা ফিরে আসার পর ধরনের বিভ্রান্ত মানসিক অবস্থা অনেকের মধ্যেই দেখা যায়বলছিলেন ব্র্যাডফোর্ড হাসপাতালের আইসিইউ কনসালট্যান্ট ডা. ডেবি হর্নার

তাদের চারপাশে কী হচ্ছে তা নিয়ে রোগীর মধ্যে নানা রকম সন্দেহউদ্বেগ দেখা দেয়। খুবই স্বাভাবিক। যদি রোগী জেগে উঠে জানতে পারে যে এর মধ্যে এক মাস পার হয়ে গেছে এবং তার চারপাশে অদ্ভুত পোশাক পরা কিছু লোক ঘোরাঘুরি করছেনতখন এটি হতেই পারে

অনেক সময় রোগীদের ব্যাপারে ভেন্টিলেটর দেয়ার আগেই জানিয়ে দেয়া হয়। কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে তা সম্ভব ছিল না। তার অবস্থা অত্যন্ত দ্রুত খারাপ হয়ে পড়েছিল

তিনি অসুস্থ হন মার্চ মাসে, তার বাবা নূর হোসেনের জানাজার পরই। মৃত্যুর সময় নূর হোসেনের বয়স ছিল ৯০এর কোঠায়। তিনি ব্রিটেনে এসেছিলেন ১৯৬০এর দশকে, ব্র্যাডফোর্ডে কারখানায় কাজ করতেন তিনি। তার পরিবারকে ব্রিটেনেই বড় করেছেন তিনি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026