শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২০

করোনা সংকটকালে শ্রমিক লীগ নেতৃবৃন্দের পাশে আবুল বশর হোসেইন

করোনা সংকটকালে শ্রমিক লীগ নেতৃবৃন্দের পাশে আবুল বশর হোসেইন

নিউজ ডেস্ক: দেশে বর্তমানে করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার জনগনের সেবায় বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। জাতির এই ক্রান্তিলগ্নে খাদ্য সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গরাও নিম্ন আয় ও শ্রমজীবী মানুষসহ সকল পেশার মানুষের পাশে নিজ নিজ উদ্যেগে সার্মথ অনুযায়ী দাড়িয়েছেন।

সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা ও আবুল হোসেন মিঞা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল বশর হোসেইন সিলেট মহানগরের ৬নং ওয়ার্ড শ্রমিকলীগের নেতৃবৃন্দের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ উপহার বিতরনের মাধ্যমে তাদের পাশে দাড়িয়েছেন।

বুধবার (২০ মে) পীর মহল্লায় তার নিজ বাসভবনে খাদ্য বিতরন কালে তিনি বলেন, এখনই মানব সেবার উত্তম সময়। দুর্দিনে মানুষের পাশে দাড়িয়ে তাদের দু:খ দূর্দশা কিছুটা লাগবের সাধ্যানুযায়ী চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনগুলোতে ও জনগনের পাশে দাড়ানোর অংগীকার ব্যক্ত করছি।

খাদ্য বিতরনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম এ শাহরিয়ার কবীর সেলিম বলেন, সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তিনি করোনা মোকাবেলায় সঠিক কার্যক্রমের জন্য বঙ্গঁবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও দলীয় নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রব চৌ: জুয়েল, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, আবুল হোসেন মিঞা ফাউন্ডেশনের সেক্রেটারী মখলিছ রহমান, ফারুক আহমদ, ওয়ার্ড শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026