মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৫

এখনই স্কুল খোলা বিরাট ঝুঁকি: বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে (বিটিএ)

এখনই স্কুল খোলা বিরাট ঝুঁকি: বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে (বিটিএ)

ফাইল ফটো

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে (বিটিএ) থেকে সভাপতি আবু হোসেইন প্রেরিত এ বার্তায় জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পহেলা জুন থেকে স্কুল খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন (ইউকে) অন্যান্য ইউনিয়নের সাথে একাত্মতা ঘোষণা করছে।

ফাইল ফটো

এসোসিয়েশন নেতৃবৃন্দ মনে করেন, COVID 19 এখনো বিস্তার লাভ করছে। ইতিমধ্যে স্কুলগুলো খুলে দেয়া হলে ছেলে মেয়ে এবং স্টাফদের জীবনের এক বিরাট ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হবে। তাই তারা মনে করেন, যতদিন পর্যন্ত ছেলে মেয়ে এবং স্কুলের স্টাফরা নিশ্চিত হতে পারেন যে তারা COVID 19 এর আক্রমণের শিকার হবেন না ততদিন পর্যন্ত স্কুল বন্ধ রাখা প্রয়োজন।

বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকে মনে করে, এতে করে এই ভয়াবহ সংক্রামক আরো বিস্তার লাভ করবে এবং মানুষের জীবনের ঝুঁকি আরো বৃদ্ধি করতে পারে।

ফাইল ফটো




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026