শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৫

প্রথম ছেলে সন্তান আম্ফান

প্রথম ছেলে সন্তান আম্ফান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব চলাকালীন সময়ে রাতে প্রসব বেদনা নিয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এক প্রসূতি মা।

বৃহস্পতিবার ভোর রাত ৪টায় হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রচেষ্ঠায় ওই প্রসূতি সুস্থ অবস্থায় ছেলে সন্তান করেন। পরে ডাক্তার ও নার্সরা খুশিতে ওই জন্ম হওয়া ছেলে সন্তানের নাম দেন আম্ফান।

ওই প্রসূতি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ছালাউদ্দিনের স্ত্রী সামিয়া (২৫)। ঘূর্ণিঝড়ের রাতে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয় সামিয়া। পরে ঘূর্ণিঝড়ের কারণে ভোলা নেওয়া যাচ্ছিল না। তারপর রাতভর ডাক্তর ও নার্সদের চেষ্ঠায় সুস্থ অবস্থায় প্রথম ছেলে সন্তান পৃথিবীতে আসে। সেই খুশিতে ডাক্তার–নার্সরা জন্ম নেওয়া ওই ছেলের নাম দেন আম্ফান। ওই মা ও সন্তান সুস্থ রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, ওই প্রসূতি মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। পরে ওই প্রসূতি মা ছেলে সন্তান দিলে আমরা নাম দেই আম্ফন। মা ও ছেলে সুস্থ আছে, সকালে বাড়ি চলে গেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026