মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৮

অবৈধ অভিবাসীদের বৈধতা নিয়ে স্পেনের পার্লামেন্টে আলোচনা

অবৈধ অভিবাসীদের বৈধতা নিয়ে স্পেনের পার্লামেন্টে আলোচনা

শীর্ষবিন্দু নিউজ, মাদ্রিদ, স্পেন: করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব বিরাট অর্থনৈতিক সংকটের মুখে আছে। সংকট মোকাবিলায় মঙ্গলবার স্পেনের পার্লামেন্ট অধিবেশনে অবৈধ অভিবাসীদের বৈধতাকরণের একটি প্রস্তাব উঠেছে।

সিনেটর পিকরনেল গ্রেন্সনা দেশটির অভিবাসী বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে প্রস্তাবটি আনেন তিনি বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর সরকার জোর দাবি দিয়ে বলে যাচ্ছে, ভাইরাস আমরা সবাই একত্রে মিলে প্রতিহত করবে এবং এর থেকে কাউকে পিছনে পড়ে থাকতে দেবে না।

সরকার যদি আসলেই তা মনে করে তাহলে স্পেনে যত অবৈধ অভিবাসী আছে তাদের সবাইকেই এখন বৈধতা প্রদান করা উচিত। যদি বৈধ কাগজ না থাকে তাহলে তারা তাদের অধিকার ঠিকমতো আদায় করতে পারবে না। তিনি পর্তুগাল ইতালির উদাহরণ উল্লেখ করেন

পর্তুগালে যাদের বৈধ কাগজ নেই তারা চিকিৎসা সেবা পায় না কিন্তু স্পেনে সেটা পায়। আর যা ইতালি করছে একটা নির্দিষ্ট সময়ের জন্য সামাজিক অর্থনৈতিক অবস্থা ধরে রাখতে তার দেশের কৃষি খেতে কাজ করার জন্য লোক নিচ্ছে। এটাও স্পেনে সাথে যায় না, কেননা স্পেন অস্থায়ীভিত্তিতে অবৈধ বসবাসকারী ১৮২১ বছরের মানুষদের জন্যও মাঠে কাজ করার সুযোগ দিয়েছে

দেশটির সামাজিক নিরাপত্তা ও অভিবাসী বিষয়ক মন্ত্রী খোসে লুইস এসক্রিভা বেলমন্তে বলেন, পর্তুগাল বা ইতালি যা করেছে তা কিছু শর্তাবলীর ওপরে করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026