শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭

যুক্তরাজ্যে আগত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টিন না মানলে ১০০০ পাউন্ড জরিমানা

যুক্তরাজ্যে আগত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টিন না মানলে ১০০০ পাউন্ড জরিমানা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনাভাইরাস মোকাবেলায় সারাবিশ্ব এক ধরনের ঘরবন্দি। এক দেশ থেকে আরেক দেশে নিয়মিত চলাচল করছে না বাণিজ্যিক ফ্লাইট। সারা পৃথিবীতে বদলে গেছে ভ্রমনের চিত্রও।

ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে এখনো চালু হয়নি অধিকাংশ বাণিজ্যিক ফ্লাইট। এরমধ্যে বিভিন্ন দেশ যাত্রীদের নির্দিষ্ট সময় পর্যন্ত কোয়ারেন্টিনে রাখার নিয়ম চালু করছে। তারমধ্যে যুক্তরাজ্যও অন্যতম।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে আগত সব যাত্রীকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে বাধ্যতামূলক থাকতে হবে। যারা এই নিয়ম মানতে ব্যর্থ হবেন তাদের ১০০০ পাউন্ড জরিমানা হতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

সরকারের নতুন এই পরিকল্পনার আওতায় লোকজন এই নিয়ম মানছে কিনা তা খতিয়ে দেখতে পারবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিকল্পনার অংশ হিসাবে, আগত ব্যক্তিদের তাদের যোগাযোগের তথ্যসহ একটি ফর্ম পূরণ করতে বলা হবে। নতুন এই নিয়মটি বিদেশ থেকে ফেরত  ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং এটি আগামী ঘোষনা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026