বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫২

বিদায় মাহে রমজান

অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম: আজ মধ্যেপ্রাচ্য, ব্রিটেন, ইউরোপসহ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় ৩০ রমজান। আজ সূর্য অস্ত গেলে শাওয়ালের চাঁদ দেখা যাবে আর আগামীকাল উদযাপিত হবে সিয়াম ভাঙার আনন্দ উৎসব অর্থাৎ ঈদুল ফিতর। তবে বাংলাদেশে যদি আজ শনিবার শাওয়ালের চাঁদ দেখা না যায়, তাহলে পরশু দিন সোমবার ঈদ উদযাপিত হবে।

পৃমৃপ্রিয়নবি হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ (রমজানের চাঁদ) দেখে সিয়াম পালন করবে এবং চাঁদ দেখে (শাওয়ালের চাঁদ) সিয়াম পালন করা থেকে বিরত হবে। মাস ২৯ দিনেও হয় আবার ৩০ দিনেও হয়। আমাদের দেশে চাঁদ দেখা নিয়ে একশ্রেণির লোক বিভ্রান্তির সৃষ্টি করে, যা কোনোভাবেই কাম্য নয়। কেউ কেউ মক্কা মুকাররমার চাঁদ দেখার সঙ্গে সামঞ্জস্য রেখে সিয়াম পালন ও ঈদ উদ্যাপনের কথা বলে জাতীয় সংহতি নস্যাৎ করার তৎপরতা চালান। তারা বোধকরি ভৌগোলিক দিগন্তের কথা ভুলে যান।

আমাদের দেশে সরকারিভাবে চাঁদ দেখা কমিটি আছে। এ কমিটিতে বিশেষজ্ঞ আলিম এবং আবহাওয়া বিশারদ রয়েছেন। তারা যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে তথ্যাদির ভিত্তিতে সিদ্ধান্ত দেন।

জাতীয় সংহতির অপূর্ব নিদর্শন ঈদ। ঈদের দিনে বারবার উচ্চারিত হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লাইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হান্দ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026