মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৫

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চীন

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চীন

শীর্ষবিন্দু নিউজ: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি চুন দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত তার বিবৃতিতে বলেন, বাংলাদেশের রাজনৈতিক সঙ্কটকে ঘিরে সহিংসতার ক্রম বৃদ্ধিতে চীন উদ্বিগ্ন হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার মধ্যে অনুষ্ঠিত ফোনালাপ ও সংলাপ উদ্যোগসহ ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানায়।

বাংলাদেশের বন্ধু হিসেবে চীন মনে করে, এই আলোচনা ও সংলাপের মধ্য দিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো তাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে সঙ্কট সমাধানের একটি পথ খুঁজে বের করবে। রাজনৈতিক নেতৃত্ব সহিসংতা নয় বরং তাদের প্রজ্ঞার মধ্য দিয়ে একটি সমাধানে পৌঁছাতে পারবেন। যার মধ্য দিয়ে অদূর ভবিষ্যতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ ও জনগণের কল্যাণে এটাই হবে দীর্ঘস্থায়ী সমাধান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026