শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৫

ঈদের জামাতে সিজদায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

ঈদের জামাতে সিজদায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পরিচালনার সময় ইমাম আইয়ুব আলীর (৭০) মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঐ মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত পরিচালনা করছিলেন তিনি।

আইয়ুব আলী শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মৃত দেরাজ আলী মুন্সির ছেলে। শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সোমবার ঈদুল ফিতরের নামাজের ঈমাম ছিলেন আইয়ুব আলী। সকাল সাড়ে আটটার দিকে নামাজ শুরুর করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে হঠাৎ ঢলে পড়েন এবং তখনই তার মৃত্যু হয়।

তিনি শাহজাদপুর উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন এবং এলাকার প্রবীন সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলেন। তার এমন হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026