মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৮

সিলেটে শেষ দিনের হরতালে বোমা বিস্ফোরিত

সিলেটে শেষ দিনের হরতালে বোমা বিস্ফোরিত

শীর্ষবিন্দু নিউজ: নির্দলীয় সরকার দাবিতে বিরোধী দলীয় জোটের ডাকা হরতালের তৃতীয় দিন সকালে সিলেটে প্রায় ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। মিছিলটি জিন্দাবাজার এলাকায় আসার পর মিছিল থেকে হাতেবোমার বিস্ফোরণ ঘটানো হয়। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর জিন্দাবাজারে হরতালকারীরা এ বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি ও জামায়াতে ইসলামের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল ৮টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়। পরে ১৮ দলের ব্যানার নিয়ে কোর্ট পয়েন্টের দিকে রওয়ানা হয় তারা। এ সময় শিবির-পুলিশ ভাই ভাই, শেখ হাসিনার রক্ষা নাই শ্লোগান দেয় শিবির কর্মীরা। হাতবোমা বিস্ফোরণের সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

তৃতীয় দিনের হরতালে সকাল থেকেই নগরীতে হালকা যানবাহন  চলাচল করছে। সিলেট থেকে  দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। মিছিল শেষে কোর্ট পয়েন্ট এলাকায় সমাবেশ করে ১৮ দল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানিয়েছেন। হরতালে নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  র‌্যাব ও বিজিবিও রয়েছে মাঠে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026