বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫

কাঁচামরিচ রাখুন পাতে জ্বর-সর্দি-কাশি প্রতিরোধে

কাঁচামরিচ রাখুন পাতে জ্বর-সর্দি-কাশি প্রতিরোধে

শরীর স্বাস্থ্য ডেস্ক: কাঁচামরিচ খেলেও এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অনেকেই জানি না। কাঁচামরিচে থাকা যৌগ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি রোগ প্রতিরাধ ক্ষমতাও বাড়ায়। এ ছাড়া কাঁচামরিচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ‘সি’ জ্বর, সর্দি-কাশি থেকে রক্ষা করে।

কাঁচামরিচে রয়েছে প্রচুর ডায়াটারি ফাইবার, নিয়াসিন, থিয়ামিন, রিবোফ্লাবিন, আয়রন, ফলেট, ম্যাঙ্গানিজ ও ফসফরাস। রয়েছে ভিটামিন এ, বি-৬, সি, কে, পটাশিয়াম, কপার এবং ম্যাগনেশিয়াম।

কাঁচামরিচের রয়েছে আরও অনেক স্বাস্থ্যগুণ:

১. সুগার নিয়ন্ত্রণ করে কাঁচামরিচ। যারা ডায়াবেটিসে ভুগছেন, তারা কাঁচামরিচ খেলে উপকার পাবেন। এতে থাকা একটি উপাদান রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে। আর পুরুষের প্রোস্টেট ক্যান্সার ঝুঁকি কমায়। নিয়মিত কাঁচামরচি খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে যায়।

২. ওজন কমাতে সাহায্য করে কাঁচামরিচ। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও জিরো ক্যালোরি। কাঁচামরিচ খেলে পরিপাক প্রক্রিয়া অন্তত তিন ঘণ্টা ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে় যায়। এতে দ্রুত ওজন কমাতে সাহায্য করে। আর দ্রুত খাবার হজম করতে সাহায্য করে।

৩. দুর্ঘটনায় প্রচুর রক্তক্ষরণ হলে মসলাদার কিছু খেলে ভালো কাজ দেয়। এর মধ্যে যদি কাঁচামরিচ থাকে তা হলে আরও ভালো। কাঁচামরিচের মধ্যে থাকে ভিটামিন ‘কে’ রক্ত চলাচলে সাহায্য করে।

৪. ঠাণ্ডার সঙ্গে লড়তে সাহায্য করে কাঁচামরিচ। ঠাণ্ডা লাগার ধাত ও সাইনাসের সমস্যা থেকে বাঁচায় কাঁচামরিচে থাকা ক্যারাসাসিন। কাঁচামরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ‘সি’ শরীরকে জ্বর, সর্দি, কাশি থেকে রক্ষা করে।

৫. এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ শুধু হাড় শক্তই করে না, দাঁতকেও মজবুত করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026