বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১১

আর্ত মানবতার সেবায় অসামান্য অবদানের জন্য ফুটবলার মারকাস রাসফোর্ড ও সাংবাদিক মাহী মাসুমকে বিশেষ সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান

আর্ত মানবতার সেবায় অসামান্য অবদানের জন্য ফুটবলার মারকাস রাসফোর্ড ও সাংবাদিক মাহী মাসুমকে বিশেষ সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান

শীর্ষবিন্দু নিউজ: বর্তমান সময়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলছে আতংক আর হাহাকার। এরমধ্যে কিছু ভালো খবর দু:সময়কে অনেকটা বদলে দেয় সুসময়ে।

আর্ত মানবতার সেবায় অসামান্য অবদানের জন্য ম্যানচেষ্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ও ইংল্যান্ড জাতীয় দলের ফরওডার খেলোয়ার মারকাস রাসফোর্ড ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য ও এটিএন বাংলা ইউকে টিভির নর্থ ওয়েষ্ট সংবাদদাতা মাহী মাসুমকে ব্রিটেনের রানীর পক্ষে গ্রেটার ম্যানচেষ্টারের অধিকর্তা হাই শেরিফ ডক্টর আইমান ওনীল ডেপুটি লর্ড ল্যাফট্যান্যান্ট হাই শেরিফ বিশেষ সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

গত ২২ শে মে শুক্রবার অপরাহেৃ উক্ত অনুষ্ঠানে সামাজিক দূরত্ব-নিয়ম বজায় রেখে অনানুষ্টানিকভাবে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরবর্তীতে মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে জানানো হয়।

এখানে উল্লেখ্য যে, মহামারি কভিড-১৯ এর সংকটময় সময়ে মাহী মাসুম সাংবাদিকতার পাশাপাশি দৈনিক ১৪ থেকে ১৬ ঘন্ট করে সেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন। গত প্রায় আড়াই মাস যাবৎ বিবিসিএস ইউকে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিদিন এনএইচএস স্টাফ- ডক্টর, নার্স, পর্টার ও ক্লিনারদের গরম খাবার দিয়ে যাচ্ছেন।

এছাড়াও মাহী গত ফেব্রুয়ারী মাস থেকে অসহায়, শারিরীক অক্ষম, কোভিড-১৯-এ আক্রান্ত ও স্ববিচ্ছিন্ন মানুষদেরকে নিজের অর্থ দিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী  বিতরণ ও নিজে খাবার রান্না করে দৈনিক সর্বোচ্চ ১২০ জন মানুষদেরকে খাবার সরবরাহ করছেন।

মাহী মাসুমের কর্মকান্ড স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচিত হওয়ায় ও তার পক্ষে অন্যান্য লর্ড ল্যাফট্যান্যান্টরা এ্যাওয়ার্ডের জন্য মনোনিত করেন। তারপর বিষয়টির সত্যতা যাচাই করতে তদন্তে নামে হাই শরিফ অফিস।  যাচাই-বাছাই ও সম্মুখ তদন্তের পর হাই শেরিফ করোনা ভাইরাস মহামারীর সময়কালে ম্যানচেষ্টারের  অগ্রগামী (পাইওনিয়ার)  প্রথম সেচ্চাসেবক আখ্যায়িত করে এবং ব্রিটেনের রানীর পক্ষ হতে হাই শেরিফ ডেপুটি ল্যাফটেন্যান্ট ডক্টর আইমান ওনীল সম্মানজনক বিশেষ হাই শেরিফ এ্যাওয়ার্ড তুলে দেন।

২৩ শে মে বিবিসি রেডিওর জনপ্রিয় সুপার হিরো অনুষ্ঠানে বিবিসি সুপার হিরো আখ্যা দিয়ে মাহী মাসুমের লাইভ ইন্টারভিউ সম্প্রচার করা হয়। মাহী মাসুম আপাতকালীন সংকটময় সময়ে মানবকল্যানমূলক কার্যক্রমের জন্য ইতোমধ্যে ম্যানচেষ্টার সিটি কাউন্সিল হতে বিশেষ কমেনডেশনসহ বিভিন্ন কাউন্সিলের মেয়রের প্রসংসাপত্র পেয়েছেন।

এছাড়াও উল্লেখ্য যে, হাই শেরিফ এ্যাওয়ার্ড পাওয়া দ্বিতীয় জন হলেন- ইংলিশ জাতীয় দলের অন্যতম ফরওয়ার্ড খেলোয়ার মারকাস রোসফোর্ড। ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যানচেষ্টার ইউনাইটেড ফুটবল ষ্টাইকার বিশ মিলিয়ন পাউন্ড ফান্ড রাইজিং করেছে। বিশ লাখ আশি হাজার অভুক্ত শিশুদের এক সপ্তাহ খাবারের ব্যবস্থা করেছেন অন্যতম এই সফল ফুটবলার। ২২ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ফুটবলারের আর্ত মানবতায় বিশ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করার অসামান্য অবদান হিসেবে দেখছে হাই শেরিফ অফিস।

ম্যানচেষ্টারের অধিবাসী মারকাস রাসফোর্ডকে গ্রেটার ম্যানচেষ্টারের হাই শেরিফ ডক্টর আইমান ওনীল ডেপুটি ল্যাফট্যান্ট বিশেষ হাই শেরিফ ওয়ার্ড প্রদান করেন ।

মহামারি করোনা আতংকে মানুষ যখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। এই সংকটময় সময়ে লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য মাহী মাসুমের এমন মহৎ কার্যক্রম ও ফুটবল খেলোয়ার হয়ে অসামান্য দাতব্য অর্থ সংগ্রহের জন্য বিশেষ এই সম্মান পাওয়াতে মানব কল্যাণ কাজে সবাইকে এগিয়ে আসতে উৎসাহী যোগাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026