মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১২

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০০০ ছাড়াল

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০০০ ছাড়াল

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা: দেশে করোনায় একদিনে ফের রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১১ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া যায়। এছাড়া মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা সাতশ ছাড়িয়ে গেছে। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৫২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৯৫০টি । পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৪টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ২ হাজার ৯১১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৩৭ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০৯ জনে। তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026