বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৩

আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নিতে লন্ডন-ঢাকা বিশেষ ফ্লাইট ১৩ জুন

আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নিতে লন্ডন-ঢাকা বিশেষ ফ্লাইট ১৩ জুন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নিতে লন্ডনস্থ বাংলাদেশে হাই  কমিশনের উদ্যোগে ও বাংলাদেশ সরকারের নির্দেশে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ১৩ই জুন শনিবার সকাল ১০টায় লন্ডন হিথ্রো বিমানবন্দর টার্মিনাল-২ থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে এই বিশেষ বিমান। প্রেস মিনিষ্টার আশিকুন নবী চৌধুরী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ১১ জুনের মধ্যে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের এই লিংকে https://forms.gle/qFXRvriFCLUUVV857  রেজিস্ট্রেশন করে নিজেদের আসন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

এ বিষয়ে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ বিমানটি মূলত রোম থেকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু, লন্ডন মিশনের বিশেষ অনুরোধে ও সরকারের নির্দেশে বিমানটি ১৩ জুন শনিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর হয়ে ঢাকা যাবে। এর ফলে এখনো যেসব বাংলাদেশি যুক্তরাজ্যে আটকা পড়ে আছেন তারা দেশে ফিরতে পারবেন। এই বিশেষ বিমানের ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।

যাত্রীদের অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট, এনভিআর এবং বিদেশি পাসপোর্ট-ধারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভিসা ও করোনায় আক্রান্ত নন এ সংক্রান্ত মেডিকেল সনদ থাকতে হবে। বাংলাদেশ হাই কমিশন লন্ডন যথানিয়মে রেজিস্টার্ড বাংলাদেশি যাত্রীদের মেডিক্যাল সনদ প্রদান করবে।

বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অন এরাইভাল’ ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকায় যেসব যাত্রীর বাংলাদেশে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন তাদের পক্ষে এই বিশেষ বিমানে ভ্রমণ সম্ভব নয়। এ ব্যাপারে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশ হাই কমিশনের নিম্নোক্ত টেলিফোন ও ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে : +44-07459755457, +447438429939  এবং ইমেইল: mahfuza.sultana@mofa.gov.bd, monirul.hoque@mofa.gov.bd

আগামী ১৩ জুন শনিবার বিশেষ বিমানে (ফ্লাইট নং – ৪১০৬) সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের আসন বরাদ্দ দেয়া হবে। এ বিশেষ বিমানের জন্য ইকোনোমিক শ্রেণির ভাড়া শুল্কসহ নির্ধারণ করা হয়েছে ৬০০ পাউন্ড, অপ্রাপ্ত বয়স্কদের জন্য ৫৫০ পাউন্ড এবং শিশুদের জন্য ১৫০ পাউন্ড। বিজনেস শ্রেণির ভাড়া ১৪৩৫ পাউন্ড, অপ্রাপ্ত বয়স্কদের ১৩১৫ পাউন্ড এবং শিশুদের ৩৬০ পাউন্ড।

এ ভাড়া কেবল লন্ডন থেকে ঢাকা একমুখী যাত্রার জন্য নির্ধারিত। ইকোনোমি শ্রেণির প্রতি যাত্রী দুই ব্যাগে ৪০ কেজি এবং বিজনেস শ্রেণির প্রতি যাত্রী দুই ব্যাগে ৫০ কেজি ব্যাগেজ সুবিধা পাবেন। ভাড়া বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর নামে যেকেনো ব্যাংক হিসাবে ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করার পর টিকিট ইস্যূ করা হবে।

ব্যাংক হিসাবগুলো হচ্ছে- হাবিব ব্যাংক, হিসাব নম্বর ৭০০২৪৯৩৫, সর্ট কোড ৬০৯৫১১ (যুক্তরাজ্য থেকে ট্রান্সফারের জন্য) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হিসাব নম্বর -০১২৭০২৫১৭০১, -01270251701, IBAN : GB74 SCBL 6091 0412 7025 17, SWIFT: SCBLGB2L(আর্ন্তজাতিক ট্রান্সফারের জন্য)।

এই বিশেষ বিমানের ব্যাপারে বাংলাদেশ হাই কমিশন লন্ডন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউকে ফরেন ও কমনওয়েলথ অফিস, ইউকে হোম অফিস, ইউকে বর্ডার এজেন্সি এবং হিথ্রো এয়ারপোর্ট কতৃর্পক্ষের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছে।

উল্লেখ্য, কেবলমাত্র বাংলাদেশ হাই কমিশন লন্ডনের রেজিস্টার্ড যাত্রীরাই এই বিমানে ভ্রমণ করতে পারবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026