বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮

কর্মচারী ছাঁটাইয়ের ঘোষনা দিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লুকাস ও আস্টন

কর্মচারী ছাঁটাইয়ের ঘোষনা দিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লুকাস ও আস্টন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: মহামারী করোনাভাইরাসে একদিকে যেমন কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ অন্যদিকে প্রভাব ফেলছে মানুষের জীবন জীবিকায়।

এই ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বন্ধ হয়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। চাকুরী হারিয়েছেন অনেকে। এরইমধ্যে গাড়ী ডিলারশীপ লুকার্স ঘোষণা দিয়েছে- যুক্তরাজ্য আরো ১৫০০ কর্মচারীর চাকুরী ছাঁটাই করবে এবং আরো শো রুম বন্ধ করে দিবে।

বিবিসি জানিয়েছে, গত সোমবার সরকার লকডাউন প্রত্যাহারের পর প্রতিষ্ঠানটি তাদের শোরুমগুলো পূনরায় চালু করেছে। এদিকে বিলাসবহুল গাড়ি নির্মাতা আস্টনও ৫০০ জন কর্মচারীর চাকুরী ছাটাই করার ঘোষনা দিয়েছে।

এছাড়া এসএমএমটি ট্রেড সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, গত মে মাসে মাত্র ২০ হাজার নতুন গাড়ি নিবন্ধন করা হয়েছে যা ১৯৫২ সালের পর সবচেয়ে খারাপ পরিসংখ্যান।

অন্যদিকে পোশাক চেইন ডেবেনহাম জানিয়েছে, আগামী সোমবার নর্দান আয়ারল্যান্ডে প্রথম স্টোর পূনরায় চালু করা হবে এবং এক সপ্তাহ পর ইংল্যান্ডেও ৫০টি স্টোর পূনরায় চালু করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026