মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২০

ভারতে ছুড়ে ফেলা হচ্ছে করোনা রোগীর লাশ (ভিডিও)

ভারতে ছুড়ে ফেলা হচ্ছে করোনা রোগীর লাশ (ভিডিও)

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: সরকার নির্দেশিত পদ্ধতিতে যথাযথ সতর্কতা অবলম্বন না করে অমানবিকভাবে ছুড়ে ফেলা হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির দেহ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও। এরপর থেকেই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। ভিডিওতেই দেখা গেছে, ঘটনাস্থলে উপস্থিত এক কর্মকর্তার অনুমতি নিয়েই মরদেহ ছুড়ে ফেলেছেন ওই চারজন।

রোববার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসনভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) পরা চার স্বাস্থ্যকর্মী অ্যাম্বুলেন্স থেকে মরদেহটি বের করে আনছেন। এরপর শেষকৃত্য স্থানে নিয়ে ছুড়ে ফেলছেন সেটি

অভিযোগ উঠেছে, করোনায় মৃতদের দেহ শেষকৃত্য স্থানে পৌঁছানোর ক্ষেত্রে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত বিধিও মানেননি ওই স্বাস্থ্যকর্মীরা। পলিথিনে না পেঁচিয়ে শুধু সাদা কাপড়ে ঢেকে মরদেহটি নিয়ে আসা হয়েছে

ইন্ডিয়া এগেনস্ট করাপশন নামেএকটি মানবাধিকারসংস্থা বলছে, মরদেহের সঙ্গে এমন অমানবিক আচরণ ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারার পরিপন্থী। এ ক্ষেত্রে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শাস্তি হওয়া উচিত।

প্রসঙ্গত: সংক্রমণ প্রতিরোধে করোনা রোগীরে মরদেহ পা থেকে মাথা পর্যন্ত পলিথিনের মুড়ে বহনের নির্দেশ দেয়া হয়েছেপাশাপাশি, মরদেহ অত্যন্ত ধীরেসুস্থে মাটিতে রাখারও নির্দেশনা রয়েছে। কিন্তু ক্ষেত্রে তার কোনোটাই মানা হয়নি

https://www.youtube.com/watch?v=p8M2yfQfDAw&feature=emb_title




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026