বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০

বিজ্ঞাপন দিয়ে সালমানের বিয়ের আগ্রহ প্রকাশ

বিজ্ঞাপন দিয়ে সালমানের বিয়ের আগ্রহ প্রকাশ

বিনোদন ডেস্ক: সালমান খানের বিয়ে নিয়ে কম পানি গোলা হয়নি। সালমানের বিয়ের খবর চাউড় হয়েছে বিভিন্ন সময় সোস্যাল মিডিয়ায় শোনা গেছে।

এবারও বিয়ের আগ্রহ প্রকাশ করলেন বলিউড ভাইজান সালমান খান! তাও আবার বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। আরও বিস্ময়কর তথ্য, সেটি বলেছেন বাংলায়! মিথ্যে নয়, সালমান খান এভাবেই চমকে দিলেন বাংলাদেশের দর্শকদের।

চলতি জুন মাসের শুরু থেকেই পেপসি বাংলাদেশ তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে বলিউড ব্যাচেলর সালমান খানকে নিয়ে বড়সড় সারপ্রাইজ দেওয়ার ঘোষণা দিয়ে আসছিল। অবশেষে সেটি উন্মুক্ত হলো ১১ জুন রাতে। যেখানে সালমান আবদারের সুরেই বলেন, তো আমার বিয়েটা করিয়ে দাওয়া না!

এটি মূলত পেপসি বাংলাদেশ-এর নতুন বিজ্ঞাপনচিত্রে সালমানের একটি সংলাপ। যেখানে দেখা যায়, কলেজ ক্যাফেটেরিয়ায় বসে থাকা প্রেমিক-প্রেমিকা জুটিকে বিরক্ত করছে এক বখাটে। এমন ঘটনায় বিরক্ত হয়ে সালমান এগিয়ে আসেন। বখাটে তখন বলে, ওরা সবসময় একসঙ্গেই থাকে। বিয়েটা করিয়ে দেবো নাকি? সালমান তখন প্রতি উত্তরে বলেন, বিয়ে করানোর যখন এতোই শখ, তো আমারটা করিয়ে দাও না! বাংলা ভাষায় ডাবিং করা হয় ভারতের এই বিজ্ঞাপনটি।

এ বিষয়ে পেপসি বাংলাদেশকে দেওয়া সালমানের বক্তব্য এমন, বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি খুবই আনন্দিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ আমাকে অসামান্য ভালোবাসা দিয়েছেন। আমি মনে করি পেপসির সঙ্গে নতুন এই যাত্রায় এখানকার মানুষের সেই ভালোবাসা পাবো।

পেপসির পক্ষ থেকে বলা হচ্ছে, তারুণ্যনির্ভর ব্র্যান্ড হিসেবে সময়ে সঙ্গে পরিবর্তনশীল তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে আসছে তারা। বর্তমান সময়ের তরুণদের ট্রেন্ড বিবেচনায় তারা সালমানকে নিয়ে নানা প্রচারণার উদ্যোগ নিয়েছে। এদিকে কোমল পানীয় পেপসি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে সালমান খান কাজ করবে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026