সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫০

রাস্তায়ও বর্ণবাদীদের জায়গা হবে না: টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

রাস্তায়ও বর্ণবাদীদের জায়গা হবে না: টুইট বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বর্ণবাদীদের যুক্তরাজ্যের রাস্তায়ও জায়গা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার এক টুইট বার্তায় এমন ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এক টুইট বার্তায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, আমাদের রাস্তায় কোনও জায়গা নেই বর্ণবাদী গুণ্ডাদের। পুলিশের উপর যেই আক্রমণ করবে তার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বর্ণবাদবিরোধী বিক্ষোভকারী, সুদূর ডানপন্থী বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জনসভাগুলোকে বিকৃত করে সহিংসতায় রুপ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত: করোনা মহামারির মধ্যে জমায়েত হবার নিষেধাজ্ঞা ছিল কর্তৃপক্ষের। কিন্তু সেই নিষেধাজ্ঞা ভেঙ্গে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল শনিবার লন্ডনসহ পুরো যুক্তরাজ্যের বিক্ষোভ সমাবেশ হয়েছে। করোনার ভয় উপেক্ষা করে ডানপন্থীদের ডাকা এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এদিন লন্ডনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে । লন্ডন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বিক্ষোভে সহিংসতার অভিযোগে শতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026