শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৭

মুক্তিযুদ্ধের বলিষ্ট সংগঠক ও প্রবীন কমিউনিটি নেতা হাফিজ মজির উদ্দিনের ইন্তেকাল: ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ সহ বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

মুক্তিযুদ্ধের বলিষ্ট সংগঠক ও প্রবীন কমিউনিটি নেতা হাফিজ মজির উদ্দিনের ইন্তেকাল: ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ সহ বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

নিউজ ডেস্ক: বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম বলিষ্ট সংগঠক, প্রবীন কমিউনিটি নেতা ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব হাফিজ মজির উদ্দিন (৮৫) ১৬ই জুন মঙ্গলবার সকালে সিলেটের নুরজাহান মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন…..।

মঙ্গলবার বিকালে সিলেটের মানিক পীরের টিলায় নামাজে জানাযা শেষে মরহুমের লাশ দাফন করা হয়। মরহুম হাফিজ মজির উদ্দিনের মৃত্যুতে দেশে বিদেশে শোকের ছায়া নেমে আসে। জানাযার নামাজে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, এডভোকেট মাওলানা আব্দুর রকিব, ব্যবসায়ী নেতা ফারুক আহমদ মিছবাহ, নয়া সড়ক মাদ্রাসার প্রিন্সিপালসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের শত শত লোক উপস্থিত ছিলেন।

মরহুমের মৃত্যুতে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মঙ্গলবার রাতে লন্ডনে এক দোয়া মাহফিলের আয়োজন করেছেন। সংগঠনের পক্ষে শোক প্রকাশ করেন- ড: হাসনাত এম হোসেন এমবিই, ড: ওয়ালী তছর উদ্দিন এমবিই, সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ, ব্যারিষ্টার কাউন্সিলার নাজির আহমদ, ব্যারিষ্টার নজরুল খসরু, মহিদুর রহমান, এম এ লতিফ জেপি, মোহাম্মদ মনছব আলী জেপি, নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মাহতাব মিয়া, সৈয়দ নাদির আজিজ দরাজ, ব্যারিষ্টার আব্দুল মজিদ তাহের, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, সালেহ আহমদ খান এমবিই, ফয়েজ উদ্দিন এমবিই, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, কে এম আবু তাহের চৌধুরী, ড: এম এ আজিজ প্রমুখ।

গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারপারসন ব্যারিষ্টার আতাউর রহমান ও সেক্রেটারী আলহাজ্ব খসরু খান, জালালাবাদ প্রবাসী কল্যান সংস্থা ইউকের সভাপতি আশিকুর রহমান, জাতীয় পার্টির নেতা শিক্ষক মুজিবুর রহমান, কবি শিহাবুজ্জামান কামাল, কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের চেয়ারম্যান হাফেজ মাওলানা শামসুল হক গভীর শোক প্রকাশ করে দোয়া কামনা করেছেন।

মরহুম হাফিজ মজির উদ্দিন বৃটেনে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেন। তিনি বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ সেন্টারের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান, শেখ মুজিব ডিফেন্স কমিটির কোষাধ্যক্ষ, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

তিনি যুক্তরাজ্য জাতীয় পার্টিরও উপদেষ্টা ছিলেন। তিনি বিলেতে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান, ভারতে গিয়ে শরনার্থীদের সাহায্য সামগ্রী বিতরণ ও মুক্তিযুদ্ধের ফান্ডে সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানীর কাছে অর্থ প্রদান করেন। তিনি কোটি কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে বিভিন্ন স্থানে মসজিদ, পুরুষ ও মহিলা মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। তিনি একজন প্রচার বিমুখ দানশীল ব্যক্তি ছিলেন। তিনি ব্রিকলেন ও ফোর্ড স্কোয়ার মসজিদের সাথে জড়িত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026