কে এম আবু তাহের চৌধুরী: বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম বলিষ্ট সংগঠক, প্রবীন কমিউনিটি নেতা ও দানশীল ব্যক্তিত্ব হাফিজ মজির উদ্দিন স্মরণে নব গঠিত ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ হোয়াটস আপ গ্রূপের উদ্যোগে গত ১৬ই জুন মঙ্গলবার ভারচুয়েল মিডিয়ার মাধ্যমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা ড: হাসনাত এম হোসেন এমবিইর সভাপতিত্বে এবং সাবেক কাউন্সিলার ও ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মরহুম হাফিজ মজির উদ্দিনের বর্নাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ড: ওয়ালী তছর উদ্দিন এমবিই,কমিউনিটি নেতা মাহিদুর রহমান, সাংবাদিক শামসুল আলম লিটন, নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মাহতাব মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইছবাহ উদ্দিন, ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি ও বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, গ্রেটার নোয়াখালি এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি ড: এম এ আজিজ, কমিউনিটি নেতা ও কবি সৈয়দ নাদির আজিজ দরাজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল কাদের সালেহ, কমিউনিটি নেতা এম এ লতিফ জেপি, বিশিষ্ট শিক্ষাবিদ ড: রোয়াব উদ্দিন, সাংবাদিক শওকত মাহমুদ টিপু প্রমুখ।
সভায় বক্তারা মরহুম হাফিজ মজির উদ্দিনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন- হাফিজ মজির উদ্দিন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বৃটেন থেকে অবিস্মরণীয় অবদান রাখেন। তিনি বাংলাদেশী প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ভারতে সরাসরি যান এবং শরনারথী ও মুক্তিযাদ্ধাদের সহযোগিতা করেন। বাংলাদেশ সেন্টারের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ও ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হিসাবে সিলেট বিভাগ আন্দোলন, ভোটাধিকার আন্দোলন ও কমিউনিটির উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন। তিনি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে রক্ষার জন্য গঠিত ডিফেন্স কমিটিতে ট্রেজারারের দায়িত্ব পালন করেন। তিনি সিলেটে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠা এবং নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা,গরীবদের বাড়ি ঘর নির্মান করে দেওয়া সহ বিভিন্ন জনহিতকর কাজ করেন।
বক্তারা বলেন- এ কর্ম বীরের অবদান কখনও ভুলে যাওয়ার নয়। সভায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হাফিজ মজির উদ্দিন ও কমিউনিটি নেতা খোন্দকার ফরিদ উদ্দিন স্মরণে নাগরিক স্মরণ সভা ও স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভা শেষে মরহুম হাফিজ মজির উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ।
এখানে উল্লেখ্য যে, গত ৭ই জুন রবিবার এ গ্রূপের উদ্যোগে একটি ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা আলোচনা, ছড়া, কবিতা ও গান পরিবেশন করেন। শিল্পী আলাউর রহমান, কবি দবিরুল ইসলাম চৌধুরী ও সাংস্কৃতিক কর্মী তোফায়েল উদ্দিন অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন।