বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০০

অবৈধ অভিবাসীদের সঠিক পরিসংখ্যান নেই হোম অফিসের কাছে

অবৈধ অভিবাসীদের সঠিক পরিসংখ্যান নেই হোম অফিসের কাছে

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনে এই মুর্হুতে কতজন কাগজপত্রবিহীন অবৈধ লোক বাস করছেন তার সঠিক পরিসংখ্যান জানা নেই হোম অফিসের। জাতীয় নিরীক্ষা দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

অবশ্য অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের প্রকৃত সংখ্যা নিয়ে প্রায়ই বির্তক হয়ে থাকে। এ বিষয়ে জাতীয় নিরীক্ষা দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছর ধরে কত মানুষ দেশটিতে অবৈধভাবে বসবাস করে তার কোন সঠিক পরিসংখ্যান হোম অফিসের কাছে নেই।

হোম অফিস জানিয়েছে, ব্রিটেনে বসবাসের অনুমতিহীন এ সকল মানুষদের স্থানান্তরে অন্যান্য সংস্থার সাথে যৌথভাবে কাজ করছে তারা। এদিকে পিউ রিসার্চ সেন্টার বলছে, ব্রিটেনে ১২ লাখের বেশি মানুষ অবৈধভাবে বসবাস করছেন। যদিও ন্যাশনাল অডিট অফিস বিষয়টি যাচাই করেনি।

সর্বশেষ প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টার যা দাবি করছে, এই মুহূর্তে ব্রিটেনে প্রায় আট থেকে ১২ লাখ অবৈধ অভিবাসী বাস করছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০০৫ সালে সর্বশেষ ধারনা করা হয়েছিল, ব্রিটেনে ৪ লাখ ৩০ হাজার মানুষের বসবাসের কোন অধিকার নেই। তবে স্বাধীন একটি গবেষণা সংস্থার সূত্রে জানা গেছে ব্রিটেনে ১০ লাখের বেশি মানুষ কাগজপত্রহীন ভাবে বসবাস করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026