শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪

ডেক্সামেথাসোন দিয়ে মহামারীর চিকিৎসা শুরু করছে এনএইচএস

ডেক্সামেথাসোন দিয়ে মহামারীর চিকিৎসা শুরু করছে এনএইচএস

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের (এনএইচএস) চিকিৎসকদের এখন থেকেই গুরুতর কোভিড রোগীদের ডেক্সামেথাসোন ওষুধ দিতে বলা হয়েছে। গত কয়েকমাস ধরে সফল একটি পরীক্ষা বা ট্রায়ালের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক পার্লামেন্টে বলেছেন, দেশে এই মুহূর্তে ২ লাখ ৪০ হাজার ডেক্সামেথাসোন মজুদ রয়েছে। তিনি বলেন, এই ওষুধ দিলেই কোভিড রোগী সেরে উঠবে তা নয়, তবে এখন পর্যন্ত এর চেয়ে সুসংবাদ আমাদের কাছে নেই।

সোমবার (১৫ই জুন) ব্রিটেনের বিভিন্ন হাসপাতালে ৩৮৫ জন কোভিড রোগী ভেন্টিলেটরে ছিলেন। সেই সাথে অক্সিজেন প্রয়োগে চিকিৎসা নিচ্ছিলেন আরো কয়েকশো রোগী। এমন রোগীদের আজ থেকে হয়তো ডেক্সামেথাসোন দেওয়া শুরু হবে।

এনএইচএস জানায়, অতি সত্বর এই ওষুধ দেয়া শুরু করতে হবে। অবশ্য এর সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026