শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২১

মোকাব্বির খানের সুস্থতা কামনা করেছে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট

মোকাব্বির খানের সুস্থতা কামনা করেছে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট

নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের আশু সুস্থতা কামনা করেছে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে ও বাংলাদেশ পরিবার।

যুক্তরাজ্যে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে‘র পক্ষ থেকে পাঠানো এক বার্তায় তার আশু রোগমুক্তি ও নেক হায়াত কামনা করা হয়েছে। এমপি মোকাব্বির খানের রোগ মুক্তি কামনা করে একটি ভার্চুয়াল দোয়া পরিচালনা করা হয়- أَسْأَلُ اللهَ العَظيمَ، رَبَّ العَرْشِ العَظِيمِ، أَنْ يَشْفِيَكَ উচ্চারণ: আসআলুল্লাহাল আজিমা, রাব্বাল আরশিল আযিম আইওয়াশ ফিকা।

দোয়ায় অংশগ্রহণ করেন- ট্রাষ্টের চেয়ারম্যন হাজী আবুল কাশিম সেক্টেরটারী, হাজী জালাল উদ্দীন, ইমাম মাও: নুরুর রহমান, হাকিম মাও: আব্দুল গফফার, হাফিজ মাও: ফকরুল ইসলাম, মাও সিদ্দিক রহমানসহ আরো অনেকে।

প্রতিষ্ঠানটির পরিচালক ইমাম মাও: নুরুর রহমান জানান, তিনি এমপি মোকাব্বির খাঁন ও তার ব্যক্তিগত সচিব এম কয়েছ মিয়ার সাথে কথা বলেছেন। এ সময় জনাব খান, প্রবাসীদের কাছে দোয়া কামনা করেন এবং তার শারীরিক অবস্থার যারা খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে শ্বাসকষ্ট অনুভব করায় সিএমএইচে ভর্তি করা হয় এমপি মোকাব্বির খানকে। আর মঙ্গলবার মোকাব্বির খাঁন করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট এসেছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক এবং শারিরিকভাবে সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন। জাতীয় সংসদ অধিবেশনে মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হোন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026