বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪২

আকাশপথ উন্মুক্তের ঘোষণা দিল যুক্তরাজ্য

আকাশপথ উন্মুক্তের ঘোষণা দিল যুক্তরাজ্য

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: মহামারি করোনায় স্থবির অর্থনীতির মন্দা কাটিয়ে উঠতে কিছু দেশের সঙ্গে বিমান চলাচলের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

অর্থাৎ যে সব দেশে করোনা ভাইরাস সংক্রমণ নিম্ন স্তরে রয়েছে সে সব দেশের নাগরিকরা যেন ব্রিটেনে আসতে পারে সেটা সহজ করে তোলা। আর যে সব দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কম সে সব দেশে ২৯ জুন থেকে বিমান চলাচল শুরু করবে যুক্তরাজ্য। বৃহস্পতিবার ডেইলি টেলিগ্রাফের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করে।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ফ্রান্স, স্পেন, গ্রিস ও পর্তুগালের মতো যুক্তরাজ্যের অর্থনীতির জন্য সুবিধাজনক দেশগুলিতে বিমান চলাচল স্বাভাবিক করতে চায় দেশটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026