মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৮

ব্রিটিশদের অব্যবহৃত ফোনবুথে মিনি ক্যাফে চালু

ব্রিটিশদের অব্যবহৃত ফোনবুথে মিনি ক্যাফে চালু

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: এক সময়ের টেলিফোনের বাক্সঘর দুটিতে এখন বিক্রি হচ্ছে কফি, আইসক্রিম ও পেস্ট্রি। অবশ্য এতে আনন্দিত লন্ডনবাসী!

যুক্তরাজ্যে ইতোমধ্যে লকডাউন তুলে নেওয়া হয়েছে। দুই মিটার (৬ ফুট) দূরত্ব বজায় রেখে চলাচল করার আদেশ রয়েছে দেশটিতে। যুক্তরাজ্যের লোকজন এতে স্বস্থির নিশ্বাস ফেলেছেন। প্রায় তিন মাস পর বাইরে বের হতে পেরেছেন।

লন্ডন শহরের বর্তমান বাস্তবতায় প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, শহরটির অব্যবহৃত তিনটি ফোনবুথকে রূপান্তর করা হয়েছে মিনি ক্যাফেতে। এক দম্পতি এই উদ্যোগ নিয়েছেন। লন্ডনের দুটি স্থানে তারা চালু করেছেন ‘অ্যামার ক্যাফে’।

পশ্চিম লন্ডনের চিসউইকে আছে একটি ক্যাফে। অন্যটি গ্রিনউইচ মার্কেট ভিলেজে। তবে এগুলোতে বসে খাওয়ার সুযোগ নেই। খাবার কিনে ক্রেতাদের চলে যেতে হয়।

ক্রেতারা মনে করেন, সামাজিক দূরত্ব বজায় রাখার এই সময়ের সঙ্গে এমন ক্যাফে বেশ মানানসই। বিভিন্ন মানুষের ব্যবহার করা খাবার টেবিলে শরিক না হয়ে কিংবা সংক্রমিত হওয়ার ঝুঁকি এড়িয়ে আকর্ষণীয় ছোট্ট ক্যাফে থেকে পছন্দমতো খাবার নিয়ে চলে যেতে পারেন তারা।

‘অ্যামার ক্যাফে’ চালাচ্ছেন লয়েনিস হার্নান্দেজ ও শন রাফার্টি দম্পতি। এগুলো চালু হয়েছে অবরুদ্ধ অবস্থার (লকডাউন) আগে গত মার্চে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে দোকান দুটি বন্ধ রাখতে হয়েছিল। এখন আবারও ক্রেতাদের সেবা দিতে খুলেছে ক্যাফে দুটি।

অ্যামার ক্যাফের বিশেষত্ব হলো কলাম্বিয়ান কফি। লয়েনিস হার্নান্দেজের বাড়ি কলম্বিয়ায়। তিনি নিজের দেশ থেকে এই কফি আমদানি করেন। উদ্যোক্তা দম্পতি এখন লন্ডনবাসীর কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন। ফলে দিন দিন তাদের ক্যাফে দুটিতে ক্রেতার সংখ্যা বাড়ছে। মূলত কলাম্বিয়ান কফির স্বাদ নিতেই ক্রেতারা ঘুরেফিরে আসেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026