রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৯

যুক্তরাজ্যে করোনাভাইরাস সর্ম্পকিত সতর্কতার স্তর কমানো হয়েছে

যুক্তরাজ্যে করোনাভাইরাস সর্ম্পকিত সতর্কতার স্তর কমানো হয়েছে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে লকডাউন শিথিলের শুক্রবার পঞ্চম দিনে এসে করোনাভাইরাস সর্ম্পকিত সতর্কতার স্তর চার থেকে তিনে নামানো হয়েছে। দেশটির প্রধানস্বাস্থ্য কর্মকর্তাগন আজ শুক্রবার এটি নিশ্চিত করেছেন। এ খবর জানিয়েছে বিবিসি।

এদিকে হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক বলেছেন, সতর্কতার স্তর নামিয়ে আনা দেশের জন্য একটি তাৎপর্যপূর্ন মুহুর্ত এবং এর থেকে বোঝা যায় সরকারের পরিকল্পনা কাজ করছে।

এদিকে যৌথ বিবৃতিতে প্রধান স্বাস্থ্য কর্মকর্তাগন বলেন, চারটি দেশে ধীরে ধীরে সংক্রমনের মাএা কমতে শুরু করেছে। তবে তারা সর্তক করে বলেছেন, মহামারি শেষ হয়ে যায়নি এবং স্থানীয়ভাবে এর প্রাদুর্বভাব ছড়িয়ে পড়তে পারে।

তৃতীয় স্তরের নির্দেশনায় বলা হয়েছে, এই স্তরে ভাইরাসটি ব্যপক মাত্রায় ছড়ায় না এবং লকডাউন সংক্রান্ত বিধি নিষেধ ধীরে ধীরে শিথিল করা সম্ভব। সতর্কতা স্তরের হ্রাসের সিদ্ধান্তটি জয়েন্ট বায়োসিকিউরিটি সেন্টার এবং ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শক্রমে গ্রহন করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026