শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫

লন্ডন সিটি এয়ারপোর্টে পূনরায় চালু হচ্ছে ফ্লাইট

লন্ডন সিটি এয়ারপোর্টে পূনরায় চালু হচ্ছে ফ্লাইট

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: পূর্ব লন্ডনের শেষ সীমানা ঘেষে আর টেমস নদীর পাড়ে লন্ডন সিটি এয়ারর্পোটের অবস্থান। করোনা মহামারির কারনে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় খুলে দেয়া হচ্ছে এই এয়ারপোর্ট।

বৃহস্পতিবার বিমানবন্দর কর্তৃপক্ষ এমটাই জানিয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স। খবরে জানা যায়, প্রাথমিক ভাবে অভ্যন্তরীন রুটে বিমান চলাচল করবে এবং প্রথম ফ্লাইটটি রবিবার লন্ডন সিটি এবং আইল অফ ম্যানের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। স্বল্প দূরত্ব এবং আঞ্চলিক রুট হওয়ায় বিমানবন্দরটি ব্যবসায়ী, ব্যাংকার এবং রাজনীতিবিদদের কাছে জনপ্রিয়।

অন্য এক খবরে জানা যায়, ৮ই জুন থেকে যুক্তরাজ্য সরকারের কোয়ারেন্টাইন নিয়মের কারনে ইউরোপের দেশগুলো সীমান্ত খুলে দিলেও অনেকে ছুটি কাটাতে বুুকিং দিতে আগ্রাহী নন।

কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর পূর্ব ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ডান্দিতে ৬ই জুলাই থেকে বিমান চলাচল  শুরু হবে। এছাড়া এডিনবারা, ডাবলিন এবং গ্লাসগোতে এ মাসের শেষের দিকে চালু হবে।

উল্লেখ্য, মহামারির কারনে দীর্ঘ তিন মাস বন্ধ থাকা এয়ারলাইন্স কোম্পানীগুলো যুক্তরাজ্য থেকে তাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলো আগামী জুলাইয়ের মধ্যে পুনরায় চালু করা হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্য সরকার এ বিষয়ে কাজ করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026