বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮

ড. মকবুলের সুস্থতা কামনায় হেতিমগঞ্জে দোয়া মাহফিল

ড. মকবুলের সুস্থতা কামনায় হেতিমগঞ্জে দোয়া মাহফিল

শুক্রবার (১৯ জুন) জুম্মার নামাজের সময় ড. সৈয়দ মকবুল হোসেনের সাবেক পিএস ও বৃহত্তর হেতিমগঞ্জ যুব উন্নয়ন ফোরামের আহ্বায়ক মানবাধিকারকর্মী সুজন খানের উদ্যোগে হেতিমগঞ্জ বাজারের চৌমুহনী জামে মসজিদে ড. মকবুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দুইবারের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ড. সৈয়দ মকবুল হোসেন দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতাজনিত কারনে শয্যাগৃহ আছেন, তার সুস্থতা কামনা করে হেতিমগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে দরগাহ মাদ্রাসার শায়খুল হাদিস ও মসজিদের খতিব মাওলানা সালেহ আহমদ সাবেক সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেনের সুস্থতার জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে মোনাজাত করেন।

দোয়া মাহফিলে কান্নাজড়িত কণ্ঠে তাঁর জন্য সবাই মহান রাব্বুল আল আমিনের কাছে প্রার্থনা করেন। তিনি যেন সুস্থ হয়ে অতীতের মতো গোলাপগঞ্জ-বিয়ানীবাজার মাটি ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সেই প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় রাজনীতিবীদ, সমাজসেবক, যুবসমাজসহ নানা শ্রেণী-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

– সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026