লকডাউনে দীর্ঘ অচলাবস্থার পর গত ১৭ জুন বুধবার পুর্ব লন্ডনের মাইলেন্ড লেজার সেন্টারের সম্মুখে প্রথম আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে ২০২০ অনুষ্টিত হয়।
কোভিড-১৯ এর কারণে দীর্ঘ আড়াই মাস অচলাবস্থার পর ব্রিটেনে এক ব্যতিক্রমী আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্টিত হল। ব্রিটেনের মানুষ এত দিন করোনা আতঙ্কের মধ্যেই ছিলেন। এখন একটু শিথিলতার কারনে মানুষজন চিন্তামুক্ত চলাচল করছে। এই সুযোগে খেলোয়ারদের মনে একটু উৎফুল্লতা ফিরিয়ে আনতে ব্যাডমিন্টন খেলোয়াররা খোলা মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছেন। এই টুর্নামেন্টের অবশিষ্ট টাকা করোনা ভাইরাসের জন্য চ্যারিটি সংগঠনে দান করা হবে।
লন্ডনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাইটলেন প্রোপার্টি লিঃ ইউকে ম্যানেজিং ডাইরেক্টর ফারুক ফুয়াদ চৌধুরী উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট। উক্ত খেলায় ১৮টি টিম অংশগ্রহণ করে- ফাইনাল খেলায় সুহান, হাসনাত ও ফারুক গ্রুপ বিজয় ছিনিয়ে নেন জুয়েল, আজিজ ও খায়রুল গ্রুপকে পরাজিত করে।
টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে সহযোগিতা করার জন্য তাকওয়া ব্যাডমিন্টন ক্লাসহসহ অন্যান্য সকল ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং অংশগ্রহণকারী সকল খেলোয়ারদেরকে ধন্যবাদ জানান। এছাড়াও কঠোর পরিশ্রমের জন্য যুবায়ের, উজ্জল, সুহান, আলতাফ ইসলাম, শেলিম, রিবু, জুয়েল, রাশু, কায়রুলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাইটলেন প্রোপার্টি লিঃ ইউকে ম্যানেজিং ডাইরেক্টর ফারুক ফুয়াদ চৌধুরী উপস্থাপনায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি মেডিরিক লাকনিলি, মাগপাই ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি আবদুল্লাহ মহিম, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাভের সহ সভাপতি আবদুল কাহার, টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের কোষাধ্যক্ষ শামীম আহমেদ, ব্যাডমিন্টন কোচ শাহ কবির প্রমুখ।
লন্ডনে প্রথম আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করার জন্য তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর পক্ষ থেকে ক্লাবের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
-সংবাদ বিজ্ঞপ্তি