শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩

ক্ষমতার দ্বন্দ্বে উইলিয়াম ও হ্যারির সম্পর্কে ফাটল

ক্ষমতার দ্বন্দ্বে উইলিয়াম ও হ্যারির সম্পর্কে ফাটল

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ রাজপরিবার! যে পরিবারের গোপন খবর জানতে উৎসুক থাকেন বিশ্বের অনেক মানুষ। এবার রাজপরিবারের দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্যেই চলে এসেছে। ডেইলি মেইলের খবর।

বর্তমান প্রজন্ম প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির দ্বন্দ্ব যা অনেক গভীরে পৌছে গেছে। অতীতে রাজপরিবারে অনেক সমস্যার সৃষ্টি হলেও সমাধানের খবরও পাওয়া গেছে। তবে এবার এই সমস্যা অনেক গভীরে চলে গেছে। গত ১৮ মাস ধরে তাদের দুই জনের মধ্যে সম্পর্কে ফাটল ধরা অব্যাহত আছে। মূলত উত্তরাধিকার নিয়ে তাদের মধ্যে এমন দ্বন্দ্ব! আগামী অক্টোবরে প্রকাশিতব্য নতুন বইয়ে এমন বিস্ফোরক তথ্য পাওয়া গেছে।

জীবনী লেখক রবার্ট ল্যাসি উইলিয়াম ও হ্যারির মধ্যকার যুদ্ধ নিয়ে ‘উইলিয়াম অ্যান্ড হ্যারি :দ্য ফ্রেন্ডশিপ অ্যান্ড দ্য ফিউডস’ শীর্ষক বই লিখেছেন। ল্যাসি জানিয়েছেন, এ নিয়ে গবেষণা করতে গিয়ে অনেক তথ্য তিনি পেয়েছেন। কিছু তথ্য পেয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি। দুই ভাইয়ের ছোটোবেলার সেই মধুর সম্পর্ক এখন তিক্ততায় রূপ নিয়েছে। বইয়ে দুই ভাইয়ের সম্পর্কে স্ত্রীরা কীভাবে প্রভাব ফেলেছেন, তা-ও উঠে এসেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে রবার্ট ল্যাসি জানান, যাদের মধ্যে ভাঙনের কথা কল্পনাও করা যেত না, তারা আজ অনেক দূরে অবস্থান করছেন। বইয়ে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল কেন রাজপরিবার ছেড়ে লস অ্যাঞ্জেলেসে গেলেন, তা-ও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ল্যাসি বলেন, আমরা রাজপরিবারের মধ্যে অনেক দ্বন্দ্বের কথা জানি। কিন্তু বর্তমানে দুই ভাইয়ের দ্বন্দ্বটা অনেক গভীরে।

জানা গেছে, ২০১৭ সালে মেগান মার্কেলের সঙ্গে হ্যারির সম্পর্কের কথা জানার পর উইলিয়ামের কিছু কথায় দ্বন্দ্ব শুরু হয়। হ্যারির বিয়ের পর এই দ্বন্দ্ব চরমে পৌঁছায়। এতটাই তীব্র ছিল যে দুই ভাই একে অপরের সঙ্গে অনেক দিন কথাই বলেনি। বর্তমানে প্রিন্স হ্যারি তার স্ত্রী মেগান মার্কোল ও ছেলে আর্চিকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026