শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪

করোনায় একেবারে নষ্ট হয়ে যেতে পারে ফুসফুস

করোনায় একেবারে নষ্ট হয়ে যেতে পারে ফুসফুস

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনাভাইরাসে আক্রমণের ফলে বিশ্বের মানুষ দিশেহারা। এরই মধ্যে ব্রিটেনের বিশেষজ্ঞরা নতুন সমস্যার কথা জানালেন। বিবিসি জানিয়েছে।

ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবা বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় সেরে ওঠা কোভিড রোগীদের ফুসফুসের চিকিৎসার জন্য বিশেষ কেন্দ্র খোলার প্রক্রিয়া চলছে।

ব্রিটেনে বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসে মারাত্মকভাবে সংক্রমিত হয়েছেন এমন অনেক মানুষের ফুসফুস আর কখনই সঠিকভাবে কাজ নাও করতে পারে।

তারা বলছেন, বহু কোভিড রোগী প্রাণে বাঁচলেও তাদের অনেকের ফুসফুসে পালমোনারি ফাইব্রোসিস নামে পরিচিত স্থায়ী ক্ষত তৈরি হতে পারে। এই ক্ষত সারেনা, এবং এতে করে মানুষ শ্বাসকষ্ট, খারাপ কাশি এবং দুর্বলতায় ভুগতে পারে।

চিকিৎসকরা বলেছেন, কোভিডে আক্রান্ত হাজার হাজার মানুষকে আবারো হাসপাতালে ডেকে এনে তাদের ফুসফুস পরীক্ষার প্রয়োজন হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026