বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৮

যুক্তরাজ্যে দ্বিতীয় দফায় করোনার হানায় সতর্কবার্তা

যুক্তরাজ্যে দ্বিতীয় দফায় করোনার হানায় সতর্কবার্তা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে দ্বিতীয় দফা করোনা ভাইরাস সংক্রমণের অত্যন্ত বাস্তব ঝুঁকির বিষয়ে সরকারকে সতর্ক করেছেন দেশটির শীর্ষ স্থানীয় সার্জন, ডাক্তার, মনোবিজ্ঞানী, বিজ্ঞানী, নার্স, মেডিকেল পেশার অন্য পেশাদাররা ও দেশটির সেরা মেডিকেল জার্নালগুলোর সম্পাদকরা।

চিঠিতে স্বাক্ষরকারীর মধ্যে আছেন ১৬ জন শীর্ষস্থানীয় সার্জন, ডাক্তার, মনোবিজ্ঞানী, বিজ্ঞানী, নার্স প্রমুখ। দেশটিতে সচেতনতার দৃষ্টি দিতে তারা সরকারকে দ্বিতীয় দফা সংক্রমণের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বৃটিশ সব রাজনৈতিক দলের উদ্দেশে লেখা এক চিঠিতে তারা এ আহ্বান জানিয়েছেন। এতে দেশে আরো এক দফা সঙ্কটের জন্য প্রস্তুতির বিষয়ে দ্রুত রিভিউ করার আহ্বান জানিয়েছেন।

এই চিঠিতে স্বাক্ষর করেছেন রয়েল কলেজ অব সার্জন, চিকিৎসক, মনোবিজ্ঞানী, রেডিওলজিস্ট, ইমাজেন্সি মেডিসিন, প্যাথোলজিস্ট, গাইনী বিশেষজ্ঞ ও নার্স। স্বাক্ষর করেছেন বৃটিশ মেডিকেল জার্নাল, দ্য ল্যানসেট এবং বৃটিশ মেডিকেল এসোসিয়েশনের সম্পাদকরা। এই চিঠি প্রকাশিত হয়েছে বৃটিশ মেডিকেল জার্নালে। এতে মেডিকেল সরঞ্জাম, করোনা পরীক্ষা এবং অবকাঠামোর বিষয়, সংখ্যালঘুদের প্রতি বৈষম্য, আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলোতে দ্রুতগতিতে মনোযোগ দিতে বলা হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, এই ভাইরাস আবার আঘাত করার আগেই সরকারকে ব্যবস্থা নিতে হবে।

বৃটিশ প্রধানমন্ত্রী মঙ্গলবার ঘোষণা করেছেন, যুক্তরাজ্যে যেসব স্থানে লকডাউন বহাল আছে তার বেশির ভাগই প্রত্যাহার করা হবে ৪ঠা জুলাই। তবে সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঠিক এমন সময় ওই বিজ্ঞানীরা চিঠির মাধ্যমে ওই আহ্বান জানালেন।

এতে তারা আরো বলেছেন, বেশ কিছু দেশ এখনও কোভিড-১৯ এর সংক্রমণে ভুগছে। যুক্তরাজ্যে এই মহামারির ভবিষ্যত কি হবে সে পূর্বাভাষ করা খুবই কঠিন। তবে প্রাপ্ত তথ্যপ্রমাণ এটাই ইঙ্গিত দেয় যে, স্থানীয় পর্যায়ে সংক্রমণ বৃদ্ধি পাবে এবং সেটা দ্বিতীয় দফা সংক্রমণের বাস্তব একটি ঝুঁকি হয়ে উঠবে। এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে অবকাঠামোগত অনেক বিষয় প্রয়োজন।

তবে এক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। করোনা ভাইরাসে যুক্তরাজ্যে কমপক্ষে ৫৩ হাজার মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ, যা মোট জনসংখ্যার শতকরা ৫ ভাগ। ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাজ্যে। ইতালি ও স্পেনের চেয়ে এখানে আক্রান্তের হার বেশি। তাই চিঠিতে সব রাজনৈতিক দলকে রিভিউ করতে আহ্বান জানিয়েছেন তারা। এটাকে দোষারোপের খেলা না খেলে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026