সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

পাকিস্তানের ৪০ শতাংশ পাইলটেরই লাইসেন্স জাল

পাকিস্তানের ৪০ শতাংশ পাইলটেরই লাইসেন্স জাল

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ পাইলটের লাইসেন্স জাল বলে জানিয়েছেন দেশটির এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার। গত মাসে করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় বুধবার পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার খান পার্লামেন্টে এমন তথ্য জানান।

প্রসঙ্গত: গত ২২ মে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে একটি আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হয়। এতে এ৩২০ মডেলের বিমানটিতে থাকা ৯৭ আরোহী নিহত হয়। বেঁচে যায় দুই আরোহী।

এ বিষয়ে গুলাম সারওয়ার বলেন, পাকিস্তানে বর্তমানে ৮৬০ জন পাইলট রয়েছেন। যাদের মধ্যে ২৬২ জন নিজেরা পরীক্ষায় অংশ নেননি। তারা অন্যজনকে পরীক্ষায় বসিয়েছেন। তিনি আরো জানান, যাদের জাল লাইসেন্স রয়েছে তারা অনেকেই উড়োজাহাজ উড়াতে পারেন না। রাজনৈতিক ভিত্তিতে এই সব পাইলট নিয়োগ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটরা করোনা ভাইরাস মহামারির কারণে বিভ্রান্ত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026