শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২

যুক্তরাজ্যে করোনায় কর্মহীন বাংলাদেশীদের সংখ্যা বাড়ছে

যুক্তরাজ্যে করোনায় কর্মহীন বাংলাদেশীদের সংখ্যা বাড়ছে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনাভাইরাসের মহামারির কারণে বিগত একশত বছ‌রের ম‌ধ্যে যুক্তরাজ্যে কর্মহীনদের সংখ‌্যার নতুন রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। বন্ধ হয়ে গেছে হাজা‌র হাজার ব‌্যবসা প্রতিষ্ঠান। ব্রিটিশ পরিসংখ্যান বিভাগের দেয়া তথ্য মতে এমনটা জানা যায়।

জানা যায়, বেকারত্বের কবলে পড়েছে ব্রিটিশ বাংলাদেশিরাও। ২৩ শতাংশ বেড়ে কর্মহীনদের ও‌য়েল‌ফেয়ার বে‌নি‌ফিটের আবেদন ২.৮ মিলিয়নে পৌঁছেছে। মে মাস পর্যন্ত কর্মহীন হ‌য়ে প‌ড়ে‌ছে ছয় লক্ষা‌ধিক মানুষ।

বিলেতে বাংলাদেশী কমিউনিটি নেতারা বলছেন, গত তিন মাসে কর্মহীন হয়েছেন লাখো বাংলাদেশি। যাদের বৈধ কাগজপত্র নেই, তারা আরও বড় ধরনের সংকটের মধ্যে দিয়ে দিন পার করছে। নথিভুক্তির বাইরে থাকা প্রায় ১৫ হাজার বাংলা‌দেশি গত তিন মাস ধ‌রে মান‌বেতর জীবনযাপন কর‌ছে। কাগজপত্র না থাকায় তারা ব্রিটিশ স‌রকারের কাছ থে‌কে কোনও ধর‌নের সহ‌যোগিতা পা‌চ্ছে না। বৈধতা না থাকায় তাদের অনেকেরই ব্রিটেনে কোনও ব‌্যাংক অ্যাকাউন্টও নেই। তারা যা আয় কর‌তেন, সব টাকাই দে‌শে পা‌ঠি‌য়ে‌ছেন।

ক‌রোনাজ‌নিত অর্থনৈ‌তিক বিপর্যয়ের ধাক্কা লে‌গে‌ছে লন্ড‌নের মি‌নিক‌্যাব ইন্ড্রাস্ট্রিতেও। ব্রিটে‌নে ক‌য়েক লাখ বাংলা‌দেশি এই ক‌্যাব চা‌লি‌য়ে জী‌বিকা নির্বাহ ক‌রেন। ক‌্যাবে ট্রিপ না থাকায় ব‌্যবসা নেই। তাই আপাতত তারা গা‌ড়ি নি‌য়ে বের হচ্ছেন না। আগামী ৪ জুলাই থে‌কে রেস্টু‌রেন্টসহ সব‌কিছু খুল‌লে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন মি‌নিক‌্যাব ড্রাইভাররা।

১৯৫৪ সালে যাত্রা শুরু হয়েছিল পার্সি বেঙ্গল বেকারির। করোনার সংক্রমণ শুরুর আগে এর ১৭ টি শাখার কার্যক্রম চলছিল। বাঙালিপাড়া পূর্ব লন্ডনে ৬৬ বছর ব্যবসা করার পর এ সপ্তাহে বেকারিটির সবগুলো শাখা বন্ধ করে দেওয়া হয়েছে।

লন্ড‌নের বাঙালিবহুল দ্বিতীয় এলাকা ক‌্যামডে‌ন। সেখানকার রা‌সেল স্কোয়ার এলাকার ইম‌পে‌রিয়াল লন্ডন গ্রু‌পের সাত‌টি হো‌টে‌লে গত ক‌য়েক যু‌গে কাজ ক‌র‌ছেন বাংলা‌দেশি নারী-পুরুষ। ব্রিটে‌নে ক‌রোনার সংক্রমণ শুরুর আগ পর্যন্ত এই কোম্পানির হো‌টেলগু‌লো‌তে ক‌য়েকশ’ বাংলা‌দেশি কাজ কর‌তেন। লকডাউন শুরুর পর গত তিন মাস ধ‌রে আবাসিক হো‌টেলগু‌লো বন্ধ র‌য়ে‌ছে। ইম‌পে‌রিয়াল গ্রু‌প লকডাউ‌নের শুরুতেই অস্থায়ী কর্মীদের ছাঁটাই করেছে। কর্মীর সংখ্যা কমিয়ে আনতে চার-পাঁচ বছর ধরে কাজ করা ব‌্য‌ক্তি‌দের দ্রুত অবসরের অফার দিয়ে‌ছে। কোম্পানি এছাড়াও অতী‌তের কা‌জের পারফর‌মে‌ন্সের ভি‌ত্তি‌তে ছাঁটাই চল‌বে ব‌লে জানিয়েছে কতৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026