বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৯

চুক্তি না হলে অস্ট্রেলিয়ার নিয়মে ইইউ ত্যাগ করবে যুক্তরাজ্য

চুক্তি না হলে অস্ট্রেলিয়ার নিয়মে ইইউ ত্যাগ করবে যুক্তরাজ্য

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্কের ব্যাপারে কোন চুক্তি না হলে, দেশটি অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী ইইউ ত্যাগ করতে প্রস্তুত থাকবে। শনিবার পোলিশ প্রধানমন্ত্রী মাতিউজ মোরাভিয়কিকে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্য গত ৩১ই জানুয়ারী ইইউ ত্যাগ করেছে তবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত একটি ট্রানজিশনাল পিরিয়ডে যুক্তরাজ্য ইইউর একক বাজারে এবং শুল্ক ইউনিয়নের সুবিধা ভোগ করবে।

এদিকে ৩১ ডিসেম্বরের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে উপনীত হওয়ার জন্য উভয় পক্ষের উপর চাপ বাড়ছে। আগামী সপ্তাহে উভয় পক্ষের আলোচনা আরো তীব্রতর করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্য ইইউর সাথে গঠনমূলকভাবে আলোচনা করবে তবে চুক্তির ব্যাপারে কোন সমঝোতা না হলে অস্ট্রেলিয়ার নিয়মে ইইউ জোট ত্যাগের জন্য প্রস্তুত থাকবে।

প্রসঙ্গত , ইইউর সাথে অস্ট্রেলিয়ার বিস্তৃত বাণিজ্য চুক্তি নেই। ইউরোপীয় ইউনিয়ন-অস্ট্রেলিয়ার বাণিজ্যের বেশিরভাগ বিশ্ব বাণিজ্য সংস্থ্যার নিয়ম অনুযায়ী হয়ে থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026