বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৬

ব্রিটিশ অর্থনীতি বাচাঁতে আড়াই’শ বিলিয়ন পাউন্ডের প্রকল্প

ব্রিটিশ অর্থনীতি বাচাঁতে আড়াই’শ বিলিয়ন পাউন্ডের প্রকল্প

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বর্তমান মহামারিতে যুক্তরাজ্যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন স্কুল, হাসপাতাল, সড়ক ও রেলপথ নির্মাণে মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

তিনি সতর্ক করে বলেছেন এ ধরনের মহাপরিকল্পনা বাস্তবায়নে ধীর গতির জন্যে কোনো অজুহাত সহ্য করা হবে না বরং দ্রুত এসব প্রকল্প শেষ করতে বাড়তি অর্থ বরাদ্দ দেয়া হবে। অন্তত ৪০টি নতুন হাসপাতাল, এইচএসটু ধরনের দীর্ঘ রেলপথ, স্কুল আধুনিকিকরণ, চারটি নতুন কারাগার ও শতশত সড়ক নির্মাণ এ মহাপরিকল্পনার অন্তর্গত।

বরিস বিস্ময় প্রকাশ করে বলেছেন যদি নাইটেঙ্গেল হাসপাতাল কয়েক সপ্তাহের মধ্যে নির্মাণ করা সম্ভব হয় তাহলে এ ধরনের মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে অসম্ভব কিছু নেই। মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্রিটেনের শহর ও গ্রামে বরিস জনসন একটি টাস্ক ফোর্স গঠন করবেন। ২০২৪ সালে ব্রিটেনে আগামী নির্বাচনের আগেই এই পরিকল্পনার অধিকাংশ প্রকল্প শেষ করার তাগিদ দিয়েছেন বরিস।

প্রসঙ্গত: ব্রিটেনের লেবার পার্টি এর আগে নির্বাচন সামনে রেখে উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল যা ‘রেড ওয়াল’ হিসেবে পরিচিতি পায়, এবার বরিস জনসনের এ ধরনের পরিকল্পনাকে অনেকে ‘ব্লুওয়াল’ হিসেবে অভিহিত করছেন। ব্রিটেনের অপেক্ষাকৃত কম উন্নত অঞ্চলে বরিসের এ মহাপরিকল্পনা বিনিয়োগের ঢেউ বইয়ে দেবে বলেও বলা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026